চামড়াশিল্প ধ্বংসে জড়িতদের শাস্তির দাবি বাংলাদেশ খেলাফত মজলিসের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ আগস্ট ২০১৯, ১৮:০৯আপডেট : ২০ আগস্ট ২০১৯, ১৮:২৩

চামড়াশিল্প ধ্বংসে জড়িতদের শাস্তির দাবি বাংলাদেশ খেলাফত মজলিসের চামড়াশিল্প ধ্বংসের সঙ্গে জড়িতদের শাস্তির দাবি জানিয়েছে বাংলাদেশ খেলাফত মজলিস। দলটির মহাসচিব মাওলানা মাহফুজুল হক অভিযোগ করে বলেন, একটি গোষ্ঠী সিন্ডিকেটের মাধ্যমে চামড়ার দাম কমিয়ে এ অবস্থার সৃষ্টি করেছে। এ জন্য প্রচুর পরিমাণ চামড়া নষ্ট হয়েছে।
মঙ্গলবার (২০ আগস্ট) বিকালে রাজধানীর পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত আলোচনা সভায় তিনি এ অভিযোগ করেন।
মাওলানা মাহফুজুল হক বলেন, ‘দেশ স্বাধীন হওয়ার পর কখনও এ ধরনের পরিস্থিতি সৃষ্টি হয়নি। এ শিল্পের এমন বিপর্যয়ে দেশের মানুষ চরমভাবে হতাশ হয়েছে।’
এতিম ও গরীবদের হক নষ্ট করা হয়েছে মন্তব্য করে তিনি বলেন, ‘সরকার এর দায় কোনোভাবেই এড়াতে পারে না।’
সভায় দলটির যুগ্ম মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ, মাওলানা কোরবান আলী, কেন্দ্রীয় অফিস ও সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুর রহমান হেলাল, সাংগঠনিক সম্পাদক মাওলানা এনামুল হক মুসা, সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক মাওলানা মুহাম্মদ ফয়সাল, ঢাকা মহানগর সাধারণ সম্পাদক মুফতি আব্দুল মুমিন প্রমুখ উপস্থিত ছিলেন। 

/সিএ/এইচআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
আসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
শিশু রামিসা হত্যা মামলাআসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী