খালেদা জিয়ার সঙ্গে স্বজনদের দেখা করতে না দেওয়ার অভিযোগ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ সেপ্টেম্বর ২০১৯, ১৭:৪৩আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০১৯, ১৭:৪৫

খালেদা জিয়া বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) হাসপাতালের প্রিজন সেলে চিকিৎসাধীন কারাবন্দি খালেদা জিয়ার সঙ্গে তার স্বজনদের দেখা করতে দেওয়া হচ্ছে না বলে অভিযোগ করেছে বিএনপি।
দলটির চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শামসুদ্দিন দিদার বুধবার (১৮ সেপ্টেম্বর) বিকালে এ অভিযোগ করে বলেন, ‘স্বজনদের আশঙ্কা, খালেদা জিয়ার শারীরিক অবস্থা খুবই খারাপ। এ কারণে তার সঙ্গে আত্মীয়দের দেখা করতে দিচ্ছে না জেল কর্তৃপক্ষ।’
তিনি জানান, সর্বশেষ গত ৩০ আগস্ট খালেদা জিয়ার সঙ্গে তার স্বজনরা দেখা করেছিলেন। এরপর আর সাক্ষাতের অনুমতি দেওয়া হয়নি।

শামসুদ্দিন দিদার বলেন, ‘জেল কোড অনুযায়ী প্রতি মাসে ন্যূনতম ২ বার আত্মীয়-স্বজন দেখা করতে পারেন। কিন্তু কর্তৃপক্ষ গত ১৮ দিনে এ ব্যাপারে কোনও কর্ণপাত করেনি।’
বিএনপির এই নেতা জানান, সাক্ষাতের অনুমতি চেয়ে খালেদা জিয়ার মেজো বোন সেলিনা ইসলাম গত ১১ সেপ্টেম্বর আবেদন করেছেন। পরে জেল কর্তৃপক্ষের সঙ্গে একাধিকবার ফোনেও যোগাযোগ করেছেন তার স্বজনরাসহ চেয়ারপারসনের একান্ত সচিব এ বি এম আব্দুস সাত্তার। কিন্তু কোনও সাড়া পাওয়া যায়নি।

/এসটিএস/এইচআই/
সম্পর্কিত
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
সর্বশেষ খবর
বিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
রামিসা ধর্ষণ-হত্যা মামলাবিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের