আবারও র‌্যাব বিলুপ্তির দাবি খালেদার

মোহাম্মাদ আল-মাসুম মোল্লা
১৩ মে ২০১৪, ১৭:৩৫আপডেট : ২২ সেপ্টেম্বর ২০১৯, ১৭:৩৭

আবারও র‌্যাব বিলুপ্তির দাবি জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। মঙ্গলবার দুপুরে নারায়ণগঞ্জের নিহত প্যানেল মেয়র ও কাউন্সিলর নজরুল ইসলামের সিদ্ধিরগঞ্জের বাসায় গিয়ে পরিবার সদস্যদের সঙ্গে দেখা করার সময় তিনি এ দাবি জানান। নজরুলের স্বজনদের সঙ্গে আলাপকালে খালেদা খুনীদের দ্রুত গ্রেফতারের দাবি জানান। এ সময় আবারও র‌্যাব বিলুপ্তির দাবি জানান। নজরুলের বাসা থেকে তিনি নিহত আইনজীবী চন্দন সরকারের বাড়িতে যান। এসময় নিহত চন্দন সরকারের পরিবার ছাড়াও সেখানে চন্দনের সঙ্গে নিহত তার গাড়িচালকের পরিবার সদস্যরাও ছিলেন। এর আগে বেলা সোয়া ১২টার দিকে খালেদা নারায়ণগঞ্জ পৌঁছান। সেখানে তাকে স্বাগত জানান বিএনপির কেন্দ্রীয় নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও আমানুল্লাহ আমান। এর আগে গত ৯ মে নারায়ণগঞ্জে সমাবেশ করার অনুমতি চায় বিএনপি। কিন্তু আইন-শৃঙ্খলার কারণ দেখিয়ে তাদের সমাবেশ করার অনুমতি দেওয়া হয়নি। ওইদিন খালেদা জিয়া নারায়ণগঞ্জ সফর করেন এবং নিহত সাতজনের পরিবারের সদস্যের সঙ্গে দেখা করেন। আগের সফরসূচি অনুযায়ী ১৪ মে খালেদা জিয়ার নারায়ণগঞ্জ সফর করার কথা ছিল। তবে অনিবার্য কারণবশত তিনি ১৪ মে পরিবর্তে আজ মঙ্গলবার এ সফর করলেন।

.
সম্পর্কিত
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সব দলকে তাদের কর্মকাণ্ড করতে দিতে চাই, মানুষ ঠিক করবে তারা কাকে চায়: মির্জা ফখরুল
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম