র‌্যাব বিলুপ্তির জন্য তারেকের স্বাক্ষর অভিযান

বাংলা ট্রিবিউন ডেস্ক
২৯ মে ২০১৪, ১৭:৫৬আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০১৯, ১৭:৫৭

বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বিরোধী দলকে দমনের জন্য আওয়ামী লীগ তাদের নেতাকর্মীদের আত্মীয়-স্বজনদের দিয়ে র‌্যাব পরিচালনা করছে এবং এটিকে শেখ হাসিনার রক্ষীবাহিনীতে পরিণত করা হয়েছে। র‌্যাবের প্রতি জনগণের আর কোনো আস্থা নেই অভিযোগ করে এই বাহিনী বিলুপ্তির দাবি জানিয়েছেন তিনি। র‌্যাব বিলুপ্তির জন্য স্বাক্ষরসংগ্রহ কর্মসূচি উদ্বোধনের সময় বুধবার লন্ডনে এসব মন্তব্য করেন তারেক।

লন্ডনের ইলফোর্ডে একটি মিলনায়তনে সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৩৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানের পর ''ডিজব্যান্ড র‌্যাব'' উদ্বোধনের মধ্য দিয়ে স্বাক্ষরসংগ্রহ কর্মসূচি শুরু করেন।

তারেক বলেন, ''বিএনপি সরকারে আমলে র‌্যাব প্রতিষ্ঠার পর দেশের সাধারণ মানুষ স্বস্তির নিংশ্বাস ফেলেছিলো। আর সন্ত্রাসীরা ছিলো আতংকে। অথচ আওয়ামী লীগের অবৈধ শাসনামলে র‌্যাবের ভয়ে সাধারণ মানুষ আতংকে আর সন্ত্রাসীরা নিরাপদে। এখন আওয়ামী সন্ত্রাসীদের পক্ষ হয়ে র‌্যাব টাকার বিনিময়ে মানুষ খুন করে, গুম অপহরণ করে, এই অভিযোগ সাধারণ মানুষের।''

তিনি বলেন, ''এই র‌্যাবের প্রতি জনগণের আর বিন্দুমাত্র আস্থা নেই। এই র‌্যাবকে বিলুপ্ত করা এখন জনগণের দাবি।'' তারেক আরো বলেন, আইনশৃংঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক তো দূরের কথা আইন প্রয়োগকারী বাহিনীই আজ আইনের শাসন ধ্বংসে মেতে উঠেছে।

নারায়ণগঞ্জে ৭ খুনের ঘটনায় শেখ হাসিনার স্বার্থ জড়িয়ে আছে সন্দেহ প্রকাশ করে তিনি বলেন, ''নারায়ণগঞ্জে সেভেন মার্ডার ঘটনা ঘটার সাথে সাথেই শামীম ওসমান যখন শেখ হাসিনার সাথে কথা বলে, তখনই বুঝতে হবে এর মধ্যে রহস্য আছে।''

অনুষ্ঠানে র‌্যাবের বিচারবহির্ভুত হত্যাকাণ্ড ও নির্যাতন নিয়ে ''ক্রসফায়ার'' শিরোনামের ১৪ মিনিটের এক তথ্যচিত্রও প্রকাশিত হয়।

.
সম্পর্কিত
যুবদলের ৭ জেলা ও এক মহানগরে আংশিক কমিটি ঘোষণা
‘১৭ বছর শিক্ষাব্যবস্থা নিয়ে ছেলেখেলা করে জাতির মেরুদণ্ড ভেঙে দেওয়া হয়েছে’
নাহিদ-শফিকুরের উদ্দেশে রাশেদ খাঁন‘দুই নেতার কারও আহ্বানেই জাতি সাড়া দিচ্ছে না’
সর্বশেষ খবর
ফোনের ক্যামেরা থেকেই ভালো ছবি পেতে যে ৮ বিষয় খেয়াল রাখবেন
ফোনের ক্যামেরা থেকেই ভালো ছবি পেতে যে ৮ বিষয় খেয়াল রাখবেন
ব্রেথ অ্যানালাইজার পরীক্ষায় গাফিলতি, ৪ পাইলটসহ ৮ ক্রু সাময়িক বরখাস্ত
ব্রেথ অ্যানালাইজার পরীক্ষায় গাফিলতি, ৪ পাইলটসহ ৮ ক্রু সাময়িক বরখাস্ত
জন্মহার হ্রাসের ঝুঁকিতে অস্ট্রেলিয়া, সতর্কতা জারি
জন্মহার হ্রাসের ঝুঁকিতে অস্ট্রেলিয়া, সতর্কতা জারি
পার্লার ছাড়াই ফিরুক পায়ের কোমলতা
পার্লার ছাড়াই ফিরুক পায়ের কোমলতা
সর্বাধিক পঠিত
সাড়ে ৫ বছর পর ডলারের বিপরীতে শক্তিশালী হলো টাকা
সাড়ে ৫ বছর পর ডলারের বিপরীতে শক্তিশালী হলো টাকা
অপ্রতিমকে কোথায় কীভাবে ও কেন হত্যা করলো, জানিয়েছে পুলিশ
অপ্রতিমকে কোথায় কীভাবে ও কেন হত্যা করলো, জানিয়েছে পুলিশ
আ.লীগ নেতার বাড়িতে দাওয়াত খাওয়ার পর থানার ওসিকে প্রত্যাহার
আ.লীগ নেতার বাড়িতে দাওয়াত খাওয়ার পর থানার ওসিকে প্রত্যাহার
১১ দলের লংমার্চ নিয়ে মেট্রোপলিটন পুলিশের পেজে স্ট্যাটাস, পুলিশ কর্মকর্তা প্রত্যাহার
১১ দলের লংমার্চ নিয়ে মেট্রোপলিটন পুলিশের পেজে স্ট্যাটাস, পুলিশ কর্মকর্তা প্রত্যাহার
অপ্রতিম হত্যার রহস্য উদঘাটন করেছে বলে দাবি পুলিশের
অপ্রতিম হত্যার রহস্য উদঘাটন করেছে বলে দাবি পুলিশের