সরকারের কাছে মানুষ হত্যা ডাল-ভাতে পরিণত হয়েছে: রিজভী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ অক্টোবর ২০১৯, ১৫:৩২আপডেট : ২৩ অক্টোবর ২০১৯, ১৫:৪৭

বিএনপির প্রতিবাদ সমাবেশ সরকারের কাছে মানুষ হত্যা ডাল-ভাতে পরিণত হয়েছে বলে দাবি করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, ‘ভোলায় নির্বিচারে গুলি চালানো হয়েছে। এ সরকার দেশের জনগণকে পশু-পাখি মনে করে। যেকোনও সমাবেশ হলেই সেখানে গুলি আর হত্যা। সরকারের কাছে মানুষ হত্যা ডাল-ভাতে পরিণত হয়েছে।’
ভোলার বোরহানউদ্দিনে হত্যার ঘটনার প্রতিবাদে বুধবার (২০ অক্টোবর) আয়োজিত  বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্যে তিনি এসব কথা বলেন। মহানগর দক্ষিণের উদ্যোগে আয়োজিত মিছিলটি নয়াপল্টন কার্যালয় থেকে নাইটিঙ্গেল মোড় ঘুরে আবার কার্যালয়ের সামনে এসে শেষ হয়।
ভোলার ওই ঘটনার প্রতিবাদে বুধবার ঢাকার থানায় থানায় এবং সারাদেশে জেলা ও মহানগরে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করে।  
রিজভী বলেন, ‘প্রতিবাদ আগেভাগে নিস্তব্ধ করে দেওয়ার জন্য মিছিল বা সমাবেশে গুলি করে মানুষ হত্যা করা হচ্ছে। সরকার গণতন্ত্র হত্যা করেছ। মানুষের বাক স্বাধীনতা ও স্বাধীন মতামত হরণ করে নিয়েছে।’
রিজভী বলেন, ‘ভোলা হত্যাকাণ্ডের প্রতিবাদে আমরা সারাদেশে আজকে কর্মসূচি করছি। সবাইকে রাজপথে নেমে আসতে হবে। যদি প্রতিবাদ না করি তাহলে আপনাদের-আমাদের কারও জীবনই নিরাপদ থাকবে না। শুধু তাই নয়,আমাদের সন্তানরা নিরাপদে স্কুল-কলেজে যেতে পারবে না।’
সরকারের অপকর্মের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে সোচ্চার হওয়ার আহ্বান জানান রিজভী।

/এএইচআর/এসটি/
সম্পর্কিত
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের