আজহারকে মৃত্যুদণ্ড: দুই দিনের কর্মসূচি জামায়াতের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩১ অক্টোবর ২০১৯, ১৩:১৫আপডেট : ৩১ অক্টোবর ২০১৯, ১৩:১৮

জামায়াতে ইসলামী জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামের মৃত্যুদণ্ডের প্রতিবাদে দুই দিনের কর্মসূচি ঘোষণা করেছে দলটি। কর্মসূচির মধ্যে রয়েছে ১ নভেম্বর তার মুক্তির দাবিতে দেশব্যাপী দোয়া অনুষ্ঠান এবং ২ নভেম্বর প্রতিবাদ ও বিক্ষোভ। বৃহস্পতিবার (৩১ অক্টোবর) জামায়াতের কেন্দ্রীয় প্রচার বিভাগের এম. আলম স্বাক্ষরিত বিবৃতিতে এ কর্মসূচি ঘোষণা করা হয়।
জামায়াতের আমীর মকবুল আহমাদ বিবৃতিতে বলেন, ‘সরকারের সাজানো মামলায় মিথ্যা সাক্ষ্যের ভিত্তিতে এটিএম আজহারুল ইসলামকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করায় আমরা হতবাক ও বিস্মিত।’ আজহারুল এ রায়ের বিরুদ্ধে রিভিউ পিটিশন দায়ের করবেন জানিয়ে জামায়াতের আমির বলেন, ‘আদালত ন্যায়বিচার নিশ্চিত করলে তার রিভিউ গৃহীত হবে এবং তিনি বেকসুর খালাস পাবেন।’
উল্লেখ্য, একাত্তরে মানবতাবিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জামায়াতের মৃত্যুদণ্ডপ্রাপ্ত সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামের মৃত্যুদণ্ডের সাজা বহাল রেখেছেন আপিল বিভাগ। বৃহস্পতিবার (৩১ অক্টোবর) প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন আপিল বেঞ্চ এ রায় ঘোষণা করেন।

আরও পড়ুন: আজহারের মৃত্যুদণ্ড আপিলেও বহাল

/এএইচআর/ওআর/
সম্পর্কিত
বিএনপি জনগণের রায়ের সঙ্গে প্রতারণা করেছে: এটিএম আজহার
মমেক হাসপাতালে অগ্নিকাণ্ড ও প্রাণহানির ঘটনায় জামায়াত সেক্রেটারির শোক
ঢাকার দুই সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করলো জামায়াত
সর্বশেষ খবর
মালয়েশিয়ায় বিনা খরচে ১০ হাজার কর্মী যাওয়ার তথ্য সঠিক: ডা. জাহেদ
মালয়েশিয়ায় বিনা খরচে ১০ হাজার কর্মী যাওয়ার তথ্য সঠিক: ডা. জাহেদ
ইউপি নির্বাচনের ঘোষিত তারিখ চূড়ান্ত নয়
ইউপি নির্বাচনের ঘোষিত তারিখ চূড়ান্ত নয়
অগ্নিকাণ্ডের সময় হাসপাতালের পাঁচটি সিঁড়ির ৪টিতেই কেন তালা ছিল, দায় কার?
অগ্নিকাণ্ডের সময় হাসপাতালের পাঁচটি সিঁড়ির ৪টিতেই কেন তালা ছিল, দায় কার?
‘সময় নষ্ট’ জেনেও এআই ড্রামা কেন দেখে মানুষ?
‘সময় নষ্ট’ জেনেও এআই ড্রামা কেন দেখে মানুষ?
সর্বাধিক পঠিত
মদিনায় ১১০ মিলিয়ন টন ইউরেনিয়াম সমৃদ্ধ আকরিকের সন্ধান
মদিনায় ১১০ মিলিয়ন টন ইউরেনিয়াম সমৃদ্ধ আকরিকের সন্ধান
স্বরাষ্ট্রমন্ত্রীর প্রস্তাব ও প্রধানমন্ত্রীর নির্দেশে বিশেষ বিশ্ববিদ্যালয় হচ্ছে কক্সবাজারে
স্বরাষ্ট্রমন্ত্রীর প্রস্তাব ও প্রধানমন্ত্রীর নির্দেশে বিশেষ বিশ্ববিদ্যালয় হচ্ছে কক্সবাজারে
একদিনের ছুটি নিতে পারলেই একটানা মিলবে ৫ দিনের ছুটি
একদিনের ছুটি নিতে পারলেই একটানা মিলবে ৫ দিনের ছুটি
জেলের জালে একসঙ্গে ধরা পড়লো ২৬ লাখ টাকার ইলিশ
জেলের জালে একসঙ্গে ধরা পড়লো ২৬ লাখ টাকার ইলিশ
পুলিশের খাবার পৌঁছানোর দৃশ্য বদলে দিলো নতুন ভ্যান
পুলিশের খাবার পৌঁছানোর দৃশ্য বদলে দিলো নতুন ভ্যান