জিয়া বঙ্গবন্ধু হত্যার মূল কারিগর: নাসিম

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ ডিসেম্বর ২০১৯, ১৫:২৮আপডেট : ০৯ ডিসেম্বর ২০১৯, ১৫:৪৬

১৪ দলের সভায় বক্তব্য রাখছেন মোহাম্মদ নাসিম আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম বলেছেন, ‘বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান বঙ্গবন্ধু হত্যার মূল কারিগর। তার বিচার না হলে বঙ্গবন্ধুর হত্যার বিচার সম্পন্ন হবে না।’

সোমবার (৯ ডিসেম্বর) আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে ১৪ দলের নিয়মিত সভা শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

নাসিম বলেন, ‘জিয়ার নির্দেশ ও পরিকল্পনা অনুযায়ী জেলখানায় স্বাধীনতার চার মহানায়ককে হত্যা করা হয়েছে। তিনি জানতেন, জাতীয় চার নেতা বেঁচে থাকলে বঙ্গবন্ধুর হত্যার প্রতিরোধ গড়ে উঠবে। তাই রাজনৈতিক শূন্যতা সৃষ্টি করতে জাতীয় চার নেতাকে হত্যার পরিকল্পনা করেন এবং সে অনুযায়ী নির্দেশ দেন।’

তিনি বলেন, ‘জিয়াউর রহমান একজন বেইমান। স্বাধীনতার সঙ্গে, বঙ্গবন্ধুর সঙ্গে বেইমানি করেছেন। তিনি কর্নেল তাহেরকেও হত্যা করে চরম বেইমানির দৃষ্টান্ত স্থাপন করেছেন। পাশাপাশি মুক্তিযোদ্ধা ও বিভিন্ন সেনানিবাসে অনেক সৈনিককে জিয়াউর রহমান হত্যা করেছেন।’ 

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর অন্যতম এ  সদস্য বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা যত সফল হচ্ছেন চক্রান্ত তত গভীর হচ্ছে। প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ সমৃদ্ধির দিকে এগিয়ে যাচ্ছে তারপরও চক্রান্ত শেষ হয়নি। বিএনপি জামায়াতে নৈরাজ্য কোর্ট প্রাঙ্গণ পর্যন্ত পৌঁছে  গেছে।’

সভায় ১৪ দলের ডিসেম্বরের কর্মসূচি জানান নাসিম। তিনি বলেন, ১৪ ডিসেম্বর বুদ্ধিজীবী দিবসে ১৪ দল শ্রদ্ধা নিবেদন করবে। ১৬ ডিসেম্বর জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানানো হবে। ১৮ ডিসেম্বর রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আলোচনা সভার আয়োজন করবে। 

এ সভায় আরও উপস্থিত ছিলেন জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ সভাপতি হাসানুল হক ইনু, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া, গণতন্ত্রী পার্টির সভাপতি ডা. শাহাদাৎ হোসেন, তরিকত ফেডারেশনের চেয়ারম্যান নজিবুল বশর মাইজভান্ডারি প্রমুখ।

 

 

 

/এমএইচবি/এসটি/
সম্পর্কিত
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম