দেশে মারাত্মক পরিস্থিতির আশঙ্কা জামায়াতের আমিরের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ ডিসেম্বর ২০১৯, ০০:০১আপডেট : ১৩ ডিসেম্বর ২০১৯, ০০:০৬

জামায়াত

দেশে বিরাজমান রাজনৈতিক সংকট থেকে উদ্ধারের একমাত্র পথ সুষ্ঠু-অংশগ্রহণমূলক নির্বাচন বলে মন্তব্য করেছেন জামায়াতের নবনির্বাচিত আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, ‘দেশের বিরাজমান সংকট আরও ঘনীভূত হয়ে দেশে অনাকাঙ্ক্ষিত মারাত্মক অবস্থা সৃষ্টি হওয়ার মতো আশঙ্কা রয়েছে।’

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) বিকালে মহান বিজয় দিবস উপলক্ষে দেওয়া বিবৃতিতে জামায়াতের আমির এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, ‘বিরাজমান বর্তমান রাজনৈতিক সংকট থেকে দেশকে উদ্ধার করার একমাত্র পথ সব রাজনৈতিক দলের সঙ্গে আলাপ-আলোচনার মাধ্যমে অবিলম্বে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ এবং অংশগ্রহণমূলক নির্বাচনের ব্যবস্থা গ্রহণ করে জনগণের ভোটাধিকার ফিরিয়ে দেওয়া ও গ্রেফতার অভিযান এবং হামলা, মামলা ও সন্ত্রাস বন্ধ করা।’

তিনি আরও বলেন, ‘অন্যথায় বিরাজমান সংকট আরও ঘনীভূত হয়ে দেশে এক অনাকাঙ্ক্ষিত মারাত্মক অবস্থা সৃষ্টি হওয়ার আশংকা রয়েছে। সেই অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির দায়-দায়িত্ব বর্তমান সরকারকেই বহন করতে হবে।’

বিবৃতিতে জামায়াতের আমির আগামী ১৪ ডিসেম্বর ‘শহীদ বুদ্ধিজীবী দিবস’ এবং ১৬ই ডিসেম্বর ‘মহান বিজয় দিবস’ যথাযোগ্য মর্যাদায় পালন করার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানান। তিনি শহীদ বুদ্ধিজীবী ও শহীদ বীর মুক্তিযোদ্ধাদের অবদানের কথা স্মরণ করেন।

বিবৃতিতে ডা. শফিকুর রহমান বলেন, জাতি এমন এক সময় ‘শহীদ বুদ্ধিজীবী দিবস’ ও ‘মহান বিজয় দিবস’ পালন করতে যাচ্ছে যখন দেশে এক শ্বাসরুদ্ধকর পরিস্থিতি বিরাজ করছে। স্বাধীনতার মূল অর্জন গণতন্ত্রকে হারিয়ে দেশ আজ এক অনিশ্চিত গন্তব্যের পথে যাত্রা শুরু করেছে।’

জামায়াত আমির ‘জাতীয় ঐক্য গড়ে তুলে দেশের স্বাধীনতা-সার্বভৌমত্বকে রক্ষার জন্য অঙ্গীকার ব্যক্ত করেন। একইসঙ্গে আলোচনা সভা ও দোয়ার মাহফিল আয়োজনের মাধ্যমে ১৪ ডিসেম্বর ‘শহীদ বুদ্ধিজীবী দিবস’ এবং ১৬ই ডিসেম্বর ‘মহান বিজয় দিবস’ যথাযোগ্য মর্যাদার সঙ্গে পালন করার জন্য নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান।

 

 

 

/এসটিএস/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি