সিদ্ধান্ত পরিবর্তন, সিটি নির্বাচনে থাকছেন জাপা মেয়র প্রার্থী মিলন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ জানুয়ারি ২০২০, ১৬:৩৫আপডেট : ০৯ জানুয়ারি ২০২০, ১৬:৫৬

ঢাকা দক্ষিণে জাপার মেয়র প্রার্থী সাইফুদ্দিন আহমেদ মিলন

ঢাকা দক্ষিণ সিটি নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের প্রার্থী ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসকে সমর্থন দিয়ে নিজেদের প্রার্থী প্রত্যাহারের ঘোষণা দিলেও সে সিদ্ধান্ত বদল করেছে জাতীয় পার্টি। বৃহস্পতিবার (৯ জানুয়ারি) দুপুরে জাতীয় পার্টির মহাসচিব মসিউর রহমান রাঙ্গা ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে দলীয় প্রার্থী সাইফুদ্দিন আহমেদ মিলন বেলা তিনটার দিকে প্রার্থিতা প্রত্যাহারের বিষয়ে বাংলা ট্রিবিউনসহ বিভিন্ন গণমাধ্যমকে জানালেও বিকাল ৪টায় সিদ্ধান্ত বদল করে মেয়র পদে নির্বাচনে থাকার কথা জানিয়েছেন।

ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার আজ ছিল শেষ দিন। তবে বেলা ৪টায় নির্বাচনে থাকার ঘোষণা দিয়ে জাপা মহাসচিব রাঙ্গা বলেন, দক্ষিণ সিটি নির্বাচনে জাতীয় পার্টির মেয়র প্রার্থী সাইফুদ্দিন আহমেদ মিলন নির্বাচন করবে। তার পক্ষে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে নির্দেশ দিচ্ছি।

রাঙ্গা বলেন, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি নির্বাচনে জাতীয় পার্টি এককভাবেই নির্বাচন করবে। সিটি নির্বাচনে ওয়ার্ডে জাতীয় পার্টি সমর্থিত কাউন্সিলর প্রার্থীদের পক্ষে নির্বাচনের শেষ পর্যন্ত নেতাকর্মীদের মাঠে থাকতে হবে।

এ সংক্রান্ত আগের সংবাদ:

দক্ষিণে মনোনয়নপত্র প্রত্যাহারের সিদ্ধান্ত জাপা মেয়র প্রার্থী মিলনের

/এএইচআর/টিএন/এমএমজে/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম