১ তারিখেই বোঝা যাবে গণজোয়ার ধানের শীষের না নৌকার: ওবায়দুল কাদের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ জানুয়ারি ২০২০, ১৫:২৫আপডেট : ২০ জানুয়ারি ২০২০, ১৫:২৭

ওবায়দুল কাদের (ফাইল ছবি) বিএনপিকে ইতিহাসের সবচেয়ে ব্যর্থ বিরোধী দল বলেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘বিএনপি নালিশ পার্টিতে পরিণত হয়েছে। সারা দেশে ধানের শীষের গণজোয়ারের কথা বলা হলেও তা একটি দিবাস্বপ্ন। ১ তারিখ বোঝা যাবে, গণজোয়ার ধানের শীষের নাকি নৌকার? নির্বাচনের ভোট গণনা শেষ না হওয়া পর্যন্ত তারা (বিএনপি) কারচুপির অভিযোগ করবে, এটি তাদের পুরনো অভ্যাস।’

‘সারা দেশে ধানের শীষের গণজোয়ার সৃষ্টি হয়েছে’, বিএনপি মহাসচিবের এমন বক্তব্যের জবাবে সোমবার (২০ জানুয়ারি) মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

এসময় ‘ভোটে কারচুপি হলে সরকার পতনের আন্দোলন শুরু হবে’, মির্জা আব্বাসের এমন মন্তব্যের বিষয়ে সাংবাদিকরা জানতে চাইলে আ.লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘মির্জা আব্বাসের মনে কি আছে, তাকি আমি জানি?’

সংসদের প্রধান বিরোধী দল জাতীয় পার্টি, অথচ আ.লীগের পক্ষ থেকে সিটি নির্বাচনে তাদের প্রার্থী নিয়ে কোনও মন্তব্য বা বক্তব্য নেই, তাহলে কি তাদের প্রার্থীকে আমলে নেওয়া হচ্ছে না, এমন প্রশ্নের জবাবে সেতুমন্ত্রী বলেন, ‘জাতীয় পার্টির প্রার্থীর পোস্টার রাস্তা-ঘাটে দেখেছি। অনেক সুন্দর চেহারার, দামী পোশাক পরা প্রার্থীর পোস্টার আমি দেখি। তবে কথাবার্তা কখন-কোথায় বলেন, তাতো দেখি বা শুনি না। তাহলে হয়তো সাংবাদিকরাই তার কথা আমলে নেন না, সংবাদ করেন না।’

সিটি নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি হয়েছে কিনা জানতে চাইলে ওবায়দুল কাদের বলেন, ‘লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি না হওয়ার অভিযোগতো আমার। কারণ, বিএনপির মহাসচিব সুন্দরভাবে তার দলের মনোনীত প্রার্থীর পক্ষে প্রচারণা চালাচ্ছেন, আমি সে সুযোগ পাচ্ছি না।’ তবে তিনি নির্বাচনি আচরণবিধি মেনে চলছেন এবং চলবেন বলে মন্তব্য করেন।

 

/এসআই/টিটি/
সম্পর্কিত
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী