মোটরচালক লীগের সভাপতি আলী, সম্পাদক সানোয়ার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ জানুয়ারি ২০২০, ১৬:৫২আপডেট : ২৬ জানুয়ারি ২০২০, ২০:০৫

আলী হোসেন ও সানোয়ার হোসেন চৌধুরী আওয়ামী মোটরচালক লীগের সভাপতি পুনর্নির্বাচিত হয়েছেন আলী হোসেন এবং সংগঠনটির নতুন সাধারণ সম্পাদক হয়েছেন বিদায়ী কমিটির সাংগঠনিক সম্পাদক সানোয়ার হোসেন চৌধুরী।

রবিবার (২৬ জানুয়ারি) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে সংগঠনটির দ্বিতীয় ত্রি-বার্ষিক সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে এ কমিটির ঘোষণা দেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

কমিটি ঘোষণার আগে প্রথম অধিবেশনে ওবায়দুল কাদের বলেন, ‘মোটরচালক লীগ প্রতিষ্ঠিত হয়েছেন বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার হাতে। দুর্দিনে আন্দোলন-সংগ্রামে এই সংগঠনের নেতাকর্মীরা রাজপথে ছিলেন। বিএনপি-জামায়াতের আগুন সন্ত্রাসের মোকাবিলা করতে গিয়ে যেসব মোটর চালক জীবন দিয়েছেন, আজকে আমি তাদের স্মরণ করছি। অনেকে পঙ্গু হয়ে গেছেন, অনেক চিরদিনের জন্য পথে বসে গেছেন। বিএনপির জ্বালাও-পোড়াও অপরাজনীতির সেদিন জীবনে ঝুঁকি নিয়েছিলেন মোটরচালকেরা।’

তিনি বলেন, ‘আমরা যেন এই সংগঠনের নামে কোনও চাঁদাবাজি-দখলবাজির অভিযোগ না পাই। কোনও অপকর্মের অভিযোগ পেলে সঙ্গে সঙ্গে শাস্তি হবে।’ আওয়ামী লীগের নাম যেখানে আছে সেটা দুর্নামের অংশ হতে পারে না বলেও মন্তব্য করেন তিনি।

মোটরচালক লীগের দ্বিতীয় ত্রি-বার্ষিক সম্মেলনে আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ, দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আব্দুস সবুরসহ মোটরচালক লীগের নেতাকর্মীরা।

/এমএইচবি/এইচআই/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম