মুজিববর্ষে জাতীয় অনুষ্ঠানের সঙ্গে সমন্বয় করে দলীয় কর্মসূচি পালন করবে আ. লীগ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ মার্চ ২০২০, ২৩:১৮আপডেট : ১৬ মার্চ ২০২০, ২৩:২১

আওয়ামী লীগ

মুজিববর্ষে জাতীয় উদযাপন কমিটিরও অনুষ্ঠানের সঙ্গে সমন্বয় করে দলীয় কর্মসূচি পালন করবে ক্ষমতাসীন আওয়ামী লীগ। দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, দলের নিজস্ব কিছু অনুষ্ঠান রয়েছে আবার জাতীয় উদযাপন কমিটিরও অনুষ্ঠান রয়েছে। তাদের সঙ্গে আমরা সমন্বয় করে কাজ করবো। জেলাগুলো থেকে প্রবীণতম আওয়ামী লীগের নেতাদের ঢাকা এনে তাদের দলের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হবে।

সোমবার (১৬ মার্চ) ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে দলটির সম্পাদকমণ্ডলীর মুলতবি সভা শেষে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, মুজিববর্ষ উপলক্ষে আওয়ামী লীগের কর্মসূচি চলবে বছরজুড়ে। মুজিববর্ষ উপলক্ষে আওয়ামী লীগের পক্ষ থেকে স্মরণিকা প্রকাশ করা হবে। এছাড়া, আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত, ‘মুজিববর্ষে কেউ গৃহহীন থাকবে না’-এমন ঘোষণাকে দলীয় কর্মসূচিতে অন্তর্ভুক্ত করার কথা জানান ওবায়দুল কাদের। তিনি আরও বলেন, মুজিববর্ষে আমরা বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করে আমাদের পার্টিকে আরও স্মার্টার, আধুনিক এবং সুশৃঙ্খল করে গড়ে তুলবো।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শততম জন্মবার্ষিকী ‘মুজিববর্ষ’বাঙালি জাতির ইতিহাসের এক অনন্য মাইলফলক-স্পর্শকারী ও অভাবনীয় ঘটনা।  যতদিন বাংলাদেশের পতাকা রয়েছে, ততদিন বঙ্গবন্ধুর মৃত্যু নেই-শেখ হাসিনার মৃত্যু নেই। বঙ্গবন্ধু অমর হয়ে থাকবেন স্বাধীনতা সংগ্রামে নেতৃত্ব দেওয়ার কারণে আর শেখ হাসিনা অমর হবেন, জনগণের মুক্তি সংগ্রামের আপসহীন নেত্রী হিসেবে। আজ বঙ্গবন্ধুর সুযোগ্যকন্যা, বাঙালির আশা-আকাঙ্ক্ষা প্রত্যয় ও প্রত্যাশার বিশ্বস্ত ঠিকানা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ। মুজিববর্ষের এ দিনটিতে বিশ্বজুড়ে বাঙালি জাতির কাছে এক নবজাগরণের বারতা নিয়ে বঙ্গবন্ধু যেন ফিরে এসেছেন তার প্রিয় স্বাধীন বাংলাদেশে।

 

/এমএইচবি/টিএন/
সম্পর্কিত
পুলিশের নজরবন্দি আইভী
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
সর্বশেষ খবর
আমপ্রেমীদের জন্য ৬টি ‘স্বর্গরাজ্য’
আমপ্রেমীদের জন্য ৬টি ‘স্বর্গরাজ্য’
বন্ধ শিল্পে প্রাণ সঞ্চারে ২০ হাজার কোটি টাকার তহবিল, বাংলাদেশ ব্যাংকের নতুন উদ্যোগ
বন্ধ শিল্পে প্রাণ সঞ্চারে ২০ হাজার কোটি টাকার তহবিল, বাংলাদেশ ব্যাংকের নতুন উদ্যোগ
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি