গণমাধ্যমে অনেকের বেতন দেওয়া হচ্ছে না, অভিযোগ জিএম কাদেরের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ মে ২০২০, ১৬:০৬আপডেট : ০৪ মে ২০২০, ১৬:০৯

গোলাম মোহাম্মদ কাদের (ফাইল ফটো)

গণমাধ্যমে কর্মরত অনেকের বেতন দেওয়া হচ্ছে না বলে অভিযোগ করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের। সোমবার (৪ মে) দুপুরে এক ভিডিও বার্তায় তিনি এ অভিযোগ করেন। জিএম কাদের বলেন, ‘অনেকের চাকরি নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। অনেকের বেতন দেওয়া হচ্ছে না, ছাটাইয়ের কথা শোনা যাচ্ছে। এমন বাস্তবতায় গণমাধ্যম কর্মীদের জন্য সরকারের বিশেষভাবে দৃষ্টি দেওয়া জরুরি।’

‘বেসরকারি খাতের গণমাধ্যমকর্মীরা যেন চাকরিচ্যুত না হয়, সময় মতো যেন বেতন পান এবং সুরক্ষিতভাবে কাজ করতে পারে’, বিষয়টি খেয়াল রাখতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃষ্টি আকর্ষণ করেছেন জাপা চেয়ারম্যান।

গণমাধ্যমকর্মীদের বিষয়ে জিএম কাদের আরও  বলেন, ‘করোনা যুদ্ধে আমাদের গণমাধ্যমকর্মীরা জীবনের ঝুঁকি নিয়ে মাঠে কাজ করছেন। তাদের অনেকেই করোনায় আক্রান্ত হয়েছেন এবং একজন করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু বরণ করেছেন।’

তিনি অভিযোগ করেন, করোনা যুদ্ধে যারা মাঠে আছেন, তাদের মতো সাংবাদিকরাও সুরক্ষা পাচ্ছেন না। জীবনের ঝুঁকি নিয়ে কাজ করছেন সাংবাদিকরা, কিন্তু তাদের ক্ষতিপূরণের নিশ্চয়তা নেই।’

/এসটিএস/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের