যশোর-বগুড়ার উপনির্বাচনে অংশ নেবে না বিএনপি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ জুলাই ২০২০, ২০:০০আপডেট : ০৫ জুলাই ২০২০, ২০:২৬

বিএনপি আগামী ১৪ জুলাই অনুষ্ঠিত হতে যাওয়া যশোর-৬ ও বগুড়া-১ আসনের উপনির্বাচনে অংশ নেবে না বিএনপি। রবিবার (৫ জুন) বিকালে অনুষ্ঠিত দলটির স্থায়ী কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত হয়। ভার্চুয়াল এ বৈঠকে লন্ডন থেকে যুক্ত থেকে সভাপতিত্ব করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খান বাংলা ট্রিবিউনকে এ তথ্য জানান।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে উদ্ধৃত করে শায়রুল কবির খান বলেন, স্থায়ী কমিটির বৈঠক শেষে সন্ধ্যায় মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ তথ্য জানান। তিনি বলেন, করোনা মহামারির পরিস্থিতি এবং দেশের বন্যার মধ্যে নির্বাচন কমিশনের উপ-নির্বাচনের সিদ্ধান্তকে বিএনপির স্থায়ী কমিটি গ্রহণযোগ্য মনে করেনি। দেশের বর্তমান পরিস্থিতিতে ইসির উপনির্বাচন করার সিদ্ধান্ত অযৌক্তিক মনে করে বিএনপি তাতে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

প্রসঙ্গত, গত ২৯ মার্চ যশোর-৬ এবং বগুড়া-১ আসনের উপনির্বাচন অনুষ্ঠানের কথা থাকলেও করোনাভাইরাস সংক্রমণের কারণে ভোট গ্রহণের সপ্তাহখানেক আগে তা স্থগিত করা হয়। আসন দুটির মধ্যে বগুড়ার আসন শূন্য হয় ১৮ জানুয়ারি এবং যশোরের আসন শূন্য হয় ২১ জানুয়ারি। ইতোমধ্যে আসন দুটির উপনির্বাচন অনুষ্ঠানের ৯০ দিন পার হয়েছে। সংবিধান প্রদত্ত সিইসির হাতে থাকা পরবর্তী ৯০ দিন পার হবে যথাক্রমে ১৫ ও ১৮ জুলাই। এর আগে গত ২৪ ফেব্রুয়ারি বগুড়া-১ ও যশোর-৬ আসনের উপনির্বাচনে একেএম আহসানুল তৈয়ব জাকির ও আবুল হোসেন আজাদকে দলীয় মনোনয়ন দিয়েছিল বিএনপি।

আরও পড়ুন- করোনায় উপনির্বাচনে আগ্রহ নেই বিএনপির

 

 

/এএইচআর/এফএএন/এমওএফ/
সম্পর্কিত
নাগরিকরা দায়িত্ব না নিলে সরকারের একার পক্ষে সবকিছু সম্ভব নয়: মির্জা ফখরুল
কবরে থেকে কীভাবে করবেন বিএনপির রাজনীতি?
বিএনপি নেতার কার্যালয়ে পেটানো হচ্ছিল যুবককে, নিষেধ করায় মারধরে দাদার মৃত্যু
সর্বশেষ খবর
ভারত সীমান্তে শক্তি বাড়াচ্ছে চীন, স্যাটেলাইটে ধরা পড়লো জে-২০ যুদ্ধবিমান
ভারত সীমান্তে শক্তি বাড়াচ্ছে চীন, স্যাটেলাইটে ধরা পড়লো জে-২০ যুদ্ধবিমান
প্রথম বিদেশ ভ্রমণে উদ্বিঘ্ন না হয়ে এই প্রস্তুতিগুলো নিন
প্রথম বিদেশ ভ্রমণে উদ্বিঘ্ন না হয়ে এই প্রস্তুতিগুলো নিন
একদিনের ব্যবধানে আবার কমলো স্বর্ণের দাম 
একদিনের ব্যবধানে আবার কমলো স্বর্ণের দাম 
খাগড়াছড়ির পাহাড়ি এলাকায় দুই দলের মধ্যে তীব্র গোলাগুলি
খাগড়াছড়ির পাহাড়ি এলাকায় দুই দলের মধ্যে তীব্র গোলাগুলি
সর্বাধিক পঠিত
রাজধানীতে বাস-সিএনজির সংখ্যা অর্ধেক হয়ে গেলো কেন
রাজধানীতে বাস-সিএনজির সংখ্যা অর্ধেক হয়ে গেলো কেন
এক মিনিটেই মিলবে ৫০ হাজার টাকা
এক মিনিটেই মিলবে ৫০ হাজার টাকা
বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সম্মানি ভাতা বাড়লো
বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সম্মানি ভাতা বাড়লো
বাড়িওয়ালা-ভাড়াটিয়াদের তথ্য সংগ্রহ করছে ডিএমপি
বাড়িওয়ালা-ভাড়াটিয়াদের তথ্য সংগ্রহ করছে ডিএমপি
এসএসসি ও সমমানের ফল প্রকাশের তারিখ ঘোষণা
এসএসসি ও সমমানের ফল প্রকাশের তারিখ ঘোষণা