সাবেক মন্ত্রী শাজাহান সিরাজ মারা গেছেন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ জুলাই ২০২০, ১৭:৪৭আপডেট : ১৫ জুলাই ২০২০, ০১:১০

শাজাহান সিরাজ (ছবি: সংগৃহীত) স্বাধীনতার ইশতেহার পাঠকারী মুক্তিযোদ্ধা, সাবেক বন ও পরিবেশ মন্ত্রী এবং বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান শাজাহান সিরাজ মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। মঙ্গলবার (১৪ জুলাই) বেলা সাড়ে ৩টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খান বাংলা ট্রিবিউনকে এ তথ্য জানান।
শায়রুল কবির খান জানান, সোমবার (১৩ জুলাই) তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। দীর্ঘদিন ক্যানসারে ভুগছিলেন মুক্তিযুদ্ধসহ বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের নানা পর্বের সাক্ষী এই রাজনৈতিক নেতা। গত কয়েক বছর তিনি শারীরিক অসুস্থতার কারণে রাজনীতিতে নিষ্ক্রিয় ছিলেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ডায়াবেটিস, কিডনি জটিলতা, উচ্চ রক্তচাপে ভুগছিলেন শাজাহান সিরাজ। ২০১২ সালে তার ফুসফুসে ক্যানসার ধরা পড়ে। এর কয়েক বছর পর ক্যানসার ধরা পড়ে মস্তিষ্কেও।
মৃত্যুকালে তিনি স্ত্রী রাবেয়া সিরাজ, মেয়ে সারোয়াত সিরাজ ও ছেলে রাজীব সিরাজসহ অসংখ্য শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন। শাজাহান সিরাজের মৃত্যুতে শোক জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
১৯৪৩ সালের ১ মার্চ টাঙ্গাইলের কালিহাতীতে জন্ম শাজাহান সিরাজের। ষাটের দশকে ছাত্রলীগের মাধ‌্যমে রাজনীতি শুরু করেন তিনি। মুক্তিযুদ্ধের আগে ছাত্রলীগের সাধারণ সম্পাদক হিসেবে ছাত্র আন্দোলনের অন‌্যতম পুরোধা ছিলেন। ১৯৭১ সালের ৩ মার্চ ‘ছাত্র আন্দোলনের নিউক্লিয়াস’র পক্ষে স্বাধীনতার ইশতেহার পাঠ করেন তিনি। স্বাধীনতা পরবর্তী সময়ে হন জাসদের সংগঠক।
জাসদ ভেঙে কয়েকটি ভাগ হলে একটি অংশের নেতৃত্ব ছিলেন শাজাহান সিরাজ। ১৯৯৫ সালে দল নিয়ে বিএনপিতে যোগ দেন তিনি। ২০০১ সালের নির্বাচনের পর খালেদা জিয়ার সরকারের মন্ত্রী হন তিনি। টাঙ্গাইল-৪ আসন থেকে কয়েকবার সংসদ সদস্য নির্বাচিত হন তিনি।শাজাহান সিরাজের স্ত্রী রাবেয়া খাতুনও বিএনপির রাজনীতিতে সম্পৃক্ত। তিনি সর্বশেষ বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-তাঁতী বিষয়ক সম্পাদক ছিলেন।

/এএইচআর/এমআর/এমওএফ/
সম্পর্কিত
সাংস্কৃতিক বাহিনী ছাড়া কোনও আন্দোলন সফল হয় না: রিজভী
‘ফোন ধরিস না কেন’ বলেই রেলের কর্মীদের থাপড়াতে শুরু করেন যুবদল নেতা
কওমি ছাত্রদের আপত্তি: কড়া নিরাপত্তায় শান্তিপূর্ণভাবেই হলো কলেজের কনসার্ট
সর্বশেষ খবর
দিনে দুই ঘণ্টা বিদ্যুৎহীন থাকবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
দিনে দুই ঘণ্টা বিদ্যুৎহীন থাকবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
ময়মনসিংহ মেডিক্যালে আগুনের পর চার মৃত্যু
ময়মনসিংহ মেডিক্যালে আগুনের পর চার মৃত্যু
বরগুনায় চাঁদাবাজি মামলায় স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব গ্রেফতার
বরগুনায় চাঁদাবাজি মামলায় স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব গ্রেফতার
অতি প্রক্রিয়াজাত খাবারে কিশোরীদের স্বাস্থ্যঝুঁকি, সচেতনতার আহ্বান
অতি প্রক্রিয়াজাত খাবারে কিশোরীদের স্বাস্থ্যঝুঁকি, সচেতনতার আহ্বান
সর্বাধিক পঠিত
চার্জার খালি পড়ে থাকলেও কি বিদ্যুৎ খরচ হয়
চার্জার খালি পড়ে থাকলেও কি বিদ্যুৎ খরচ হয়
ব্যাংক খাতে অদক্ষ এমডি বাছাই শুরু, চাকরি হারাচ্ছেন কারা
ব্যাংক খাতে অদক্ষ এমডি বাছাই শুরু, চাকরি হারাচ্ছেন কারা
মদিনায় ১১০ মিলিয়ন টন ইউরেনিয়াম সমৃদ্ধ আকরিকের সন্ধান
মদিনায় ১১০ মিলিয়ন টন ইউরেনিয়াম সমৃদ্ধ আকরিকের সন্ধান
ডাকসুতে জিন্নাহর ছবি প্রদর্শন ‘ন্যক্কারজনক’, দ্রুত অপরাসরণ চায় ছাত্রদল
ডাকসুতে জিন্নাহর ছবি প্রদর্শন ‘ন্যক্কারজনক’, দ্রুত অপরাসরণ চায় ছাত্রদল
ডোপ টেস্টে পজিটিভ আসায় পুলিশ সুপার বরখাস্ত
ডোপ টেস্টে পজিটিভ আসায় পুলিশ সুপার বরখাস্ত