মানবিক রাষ্ট্র গঠনে বিএনপি প্রতিশ্রুতিবদ্ধ: মির্জা ফখরুল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ আগস্ট ২০২০, ১৭:৫১আপডেট : ০৩ আগস্ট ২০২০, ১৭:৫৪

মির্জা ফখরুল ইসলাম আলমগীর পবিত্র ঈদের রাতে কক্সবাজারের টেকনাফ মেরিন ড্রাইভে তল্লাশি চেকপোস্টে পুলিশের গুলিতে সাবেক মেজর সিনহা রাশেদের অকাল মৃত্যুর ঘটনায় তীব্র ক্ষোভ ও নিন্দা ব্যক্ত করেছেন বিএনপি মহসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার (৩ আগস্ট) বিকালে গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে তিনি এ ঘটনা দেশবাসীকে ক্ষুব্ধ করেছে বলে দাবি করে বলেন, ‘বিএনপি বাংলাদেশকে মানবিক রাষ্ট্র হিসেবে গঠনে প্রতিশ্রুতিবদ্ধ।’

বিএনপির সহ-দফতর সম্পাদক তাইফুল ইসলাম স্বাক্ষরিত বিবৃতিতে ফখরুল বলেন, ‘সব নাগরিকের জীবনের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের সাংবিধানিক দায়িত্ব। কিন্ত বর্তমান সরকারের আমলে গত এক দশকে নাগরিকের এই মৌলিক অধিকার নিশ্চিতে রাষ্ট্র লাগাতারভাবে নিষ্ক্রিয়তা ও ব্যর্থতার পরিচয় দিয়ে চলছে।’

মানবাধিকার সংগঠনগুলোর উদ্ধৃতি দিয়ে বিএনপির মহাসচিব বলেন, ‘তাদের হিসাবে র‌্যাব ও পুলিশের হাতে ইতোমধ্যেই কয়েক হাজার লোকের এ ধরনের মৃত্যু ও  সরকারি যান্ত্রিক-বিবৃতি ইতোমধ্যেই জনমনে একটি রাষ্ট্রীয় মিথ্যাচার বলে প্রতিষ্ঠিত হয়েছে। সর্বশেষ গত শুক্রবার সাবেক সেনা কর্মকর্তার এই অকাল ও নির্মম মৃত্যুর ঘটনাও তাই দেশবাসীকে আবারও ক্ষুব্ধ করেছে।’

‘এই নির্মম ঘটনার লোক দেখানো তদন্তের বদলে বিশ্বাসযোগ্য প্রক্রিয়ায় প্রকৃত অপরাধীদের চিহ্নিত করে অবিলম্বে আইনের আওতায় আনার জোর দাবি জানান বিএনপি মহাসচিব।

তিনি বলেন, ‘বিএনপি বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, গুম, খুন এবং অমানবিক শারীরিক ও মানসিক নির্যাতনের অবসান ঘটানোর জন্য জনগণের কাছে প্রতিশ্রুতিবদ্ধ। সে প্রতিশ্রুতি অনুযায়ী বাংলাদেশকে একটি মানবিক রাষ্ট্র হিসেবে গড়ে তোলার কাজে জনগণকে সঙ্গে নিয়ে বিএনপি তার যথাযথ ভূমিকা পালন করে চলবে।’

 

/এসটিএস/এপিএইচ/
সম্পর্কিত
কেন্দ্র ও তৃণমূলের মাঝে দূরত্ব বাড়ছে বিএনপিতে?
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
সর্বশেষ খবর
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি