সাবেক প্রতিমন্ত্রী মোশাররফ হোসেন মারা গেছেন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ অক্টোবর ২০২০, ২২:৩৯আপডেট : ১৭ অক্টোবর ২০২০, ২২:৪১

এ কে এম মোশাররফ হোসেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা, সাবেক জ্বালানি প্রতিমন্ত্রী  ও এমপি এ কে এম মোশাররফ হোসেন ( এফসিএ) মারা গেছেন। শনিবার (১৭ অক্টোবর) রাত সাড়ে আটটার দিকে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। বিএনপির ভাইস চেয়ারম্যান ডা. এজেডএম জাহিদ হোসেন এ তথ্য জানিয়েছেন।

ডা. এজেডএম জাহিদ হোসেন জানান, মোশাররফ হোসেন করোনা আক্রান্ত ছিলেন। এছাড়াও দীর্ঘদিন ধরে তিনি নানা রোগে ভুগছিলেন।

বিএনপি নেতা মোশাররফের মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তারা একেএম মোশারফ হোসেনের বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন।

একেএম মোশাররফ হোসেন ময়মনসিংহ জেলা বিএনপির সাবেক সভাপতি হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি বিভিন্ন সামাজিক সংগঠনের সঙ্গে জড়িত ছিলেন। তিনি সচিবের দায়িত্বও পালন করেন। এছাড়াও তিনি দৈনিক দিনকালের ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব পালন করেন। তার জানাজা রবিবার (১৮ অক্টোবর) জোহরের নামাজের পর ময়মনসিংহ শহরে এবং আসরের নামাজের পর মুক্তাগাছায় অনুষ্ঠিত হবে। পরে তাকে তার পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

/এসটিএস/এপিএইচ/
সম্পর্কিত
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
সর্বশেষ খবর
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী