প্রচার শুরু করলেন ঢাকা-১৮ উপ-নির্বাচনে আ. লীগের প্রার্থী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ অক্টোবর ২০২০, ২৩:৫৪আপডেট : ২৫ অক্টোবর ২০২০, ১৪:৫৯

প্রচার শুরু করলেন ঢাকা-১৮ উপ-নির্বাচনে আ. লীগের প্রার্থী ঢাকা-১৮ আসনের আসন্ন উপ-নির্বাচনের জন্য ক্ষমতাসীন আওয়ামী লীগ মনোনিত প্রার্থী হাবিব হাসান গণসংযোগ শুরু করেছেন। এর আগে দলীয় নেতাকর্মী, বিভিন্ন পেশাজীবী,সংগঠন ও সম্প্রদায়ের সঙ্গে মতবিনিময়ে নির্বাচনী কার্যক্রম সীমিত থাকলেও আজ শনিবার (২৪ অক্টোবর) তিনি গণসংযোগ করেছেন। ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাদের নিয়ে উত্তর সিটি কর্পোরেশনের অন্তর্ভূক্ত ১৭ নম্বর ওয়ার্ডে (ভাটারা) গণসংযোগ করেন তিনি। পাশাপাশি ঐ এলাকার নারীদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠিত হয়।

এ দুটি কর্মসূচিতে অংশ নেন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম মান্নান কচি, সাবেক উপ-প্রচার সম্পাদক আজিজুর হক রানান, সাবেক ছাত্রনেতা ইসহাক মিয়া, ভাটারা থানা আওয়ামী লীগের সভাপতি শহীদ উদ্দিন খন্দকারসহ স্থানীয় আওয়ামী লীগের নেতারা।

তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরে নৌকাকে বিজয়ী করতে ভোটারদের প্রতি আহবান জানান। ঐ এলাকায় অলি-গলিতে লিফলেটও বিতরণ করেন তারা।

উল্লেখ্য, আগামী ১২ নভেম্বর ঢাকা-১৮ আসনে উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে। এ আসনের উপনির্বাচন ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) অনুষ্ঠিত হবে। করোনাকালীন স্বাস্থ্যবিধি মেনে ভোট হবে। আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট সাহারা খাতুনের মৃত্যুতে শূন্য হয় আসনটি।

 

 

/এমএইচবি/এফএএন/
সম্পর্কিত
পুলিশের নজরবন্দি আইভী
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
সর্বশেষ খবর
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি