ঢাকা-১৮ উপনির্বাচন: দিনব্যাপী গণসংযোগে আ. লীগ প্রার্থী হাবীব হাসান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ অক্টোবর ২০২০, ১৭:৫৭আপডেট : ২৬ অক্টোবর ২০২০, ১৮:০৫

ঢাকা-১৮ উপনির্বাচন: দিনব্যাপী গণসংযোগে আ. লীগ প্রার্থী হাবীব হাসান রাজধানী ঢাকার উত্তরায় দিনব্যাপী গণসংযোগ করলেন ঢাকা-১৮ আসনের  উপনির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হাবীব হাসান।

উল্লেখ্য, ঢাকা-১৮ আসনটি ঢাকা উত্তর সিটি করপোরেশনের ১ ও ১৭ নম্বর ওয়ার্ড,  দক্ষিণখান, খিলক্ষেত, তুরাগ, উত্তরা এবং উত্তরখান থানা এলাকা নিয়ে গঠিত।

সোমবার (২৬ অক্টোবর) তিনি ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের শীর্ষ নেতাদের সঙ্গে উত্তর সিটি করপোরেশনের ৫১ নম্বর ওয়ার্ডে গণসংযোগ করেন। তারা রাস্তায়, পাড়া-মহল্লায় এমনকি ক্ষেত্রবিশেষে বাড়ি বাড়ি গিয়ে নৌকার প্রার্থীর পক্ষে ভোট চান। গণসংযোগকালে নেতারা লিফলেট বিতরণ করেন। ওই এলাকার মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।

গণসংযোগকালে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি খন্দকার বজলুর রহমান, সাধারণ সম্পাদক এস এম মান্নান কচি, যুবলীগের ঢাকা মহানগর উত্তর শাখার ভারপ্রাপ্ত সভাপতি জাকির হোসেন বাবুল, সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সাবেক সহ-প্রচার সম্পাদক আজিজুল হক রানা, ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাঈদুর রহমান হৃদয়সহ স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

নির্বাচনি প্রচারের বিষয়ে জানতে চাইলে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি বজলুর রহমান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘তিনি গত কয়েকদিন যাবৎ গণসংযোগ করছেন। মানুষের মধ্যে নির্বাচন নিয়ে উৎসাহ-উদ্দীপনা দেখতে পেয়েছেন। নেতাকর্মীরাও মাঠে নেমেছেন। যাদের করোনাভীতি কম তারা নিশ্চয় ভোট দিতে যাবেন।’ তিনি বলেন, ‘যথাযথ স্বাস্থ্যবিধি মেনে প্রচার চলছে।’ এই উপ-নির্বাচনে যথেষ্টসংখ্যক ভোট পড়বে বলে তারা আশাবাদী। পাশাপাশি নৌকা বিপুল ভোটে বিজয়ী হবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

 

/এমএইচবি/এপিএইচ/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম