শ্রমিক নিহতের ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত দাবি সাকির

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ এপ্রিল ২০২১, ২০:৩৪আপডেট : ১৮ এপ্রিল ২০২১, ২০:৩৪

চট্টগ্রামের বাঁশখালীতে এস আলম গ্রুপের কয়লাবিদ্যুৎ কেন্দ্রে আন্দোলনরত শ্রমিকদের ওপর পুলিশের হামলায় পাঁচজনের হত্যাকাণ্ডের ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত দাবি করেছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি।

তিনি বলেন, ‘এই সরকার আজ এমন অবস্থায় এসে দাঁড়িয়েছে যে, তাদের কাছে বিচার চাওয়াই খুব কঠিন। সরকার টিকে আছে রাষ্ট্রীয় বাহিনীগুলোকে দলীয়করণ করে জনগণের বিরুদ্ধে পরিচালিত করে এবং বিদেশি নানান প্রভাবশালী দেশের অনুগ্রহে।

রবিবার (১৮ এপ্রিল) সন্ধ্যায় গণসংহতি আন্দোলন আয়োজিত এক অনলাইন আলোচনা সভায় এসব কথা বলেন জোনায়েদ সাকি।

সভায় আলোচকেরা এস আলম গ্রুপ ও পুলিশ কর্মকর্তাদেরকে বিচারের আওতায় আনা ও বিচার বিভাগীয় তদন্ত কমিটির মাধ্যমে সুষ্ঠু তদন্তের দাবি জানান।

জোনায়েদ সাকি আরও বলেন, বাংলাদেশে ন্যূনতম গণতান্ত্রিক ব্যবস্থা কার্যকর নেই। জনগণের ন্যূনতম ভোটাধিকার নেই। ফলে জনগণের জীবন-জীবিকার বিষয়ে সরকারের কোন ভাবনা আমরা দেখতে পাই না, জবাবদিহির কোন জায়গা নেই। কাজেই জনগণের ঐক্যবদ্ধ হওয়া ছাড়া আর কোন বিকল্প রাস্তা নেই।

গণসংহতি আন্দোলনের চট্টগ্রাম অঞ্চলের সমন্বয়কারী হাসান মারুফ রুমীর সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শিক্ষক অধ্যাপক আনু মুহাম্মদ ও বিজনেস স্ট্যান্ডার্ডের চট্টগ্রামের ব্যুরো প্রধান শামসুদ্দীন ইলিয়াস।

/এসটিএস/এনএইচ/
সম্পর্কিত
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
পাবনায় কিশোরী ও শিশুর মরদেহ উদ্ধার
ব্যবসায়ীকে অপহরণের পর হত্যার অভিযোগ
সর্বশেষ খবর
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের