‘আর কত বলতে দিলে বিএনপির মনে হবে গণতন্ত্র রয়েছে’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ মার্চ ২০২২, ১৮:৩২আপডেট : ০২ মার্চ ২০২২, ১৮:৫৮

সরকার মত প্রকাশে বাধা দিচ্ছে, বিএনপির এমন অভিযোগের জবাবে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, ‘বিএনপি কথায় কথায় বলে, আমরা তাদের কথা বলার সুযোগ দিচ্ছি না, দেশে কোনও গণতন্ত্র নেই। আর কোন গণতন্ত্র চায় তারা? আর কত কথা বলতে দিলে তাদের মনে হবে গণতন্ত্র রয়েছে। বিএনপি যদি মনে করে রাস্তায় নেমে গাড়ি ভাঙচুর করে, পেট্রলবোমা মারলেই গণতন্ত্র আছে– তাহলে সেটি বিএনপি আর দেখবে না। এমন গণতন্ত্র তাদের আর দেওয়া হবে না।’

বুধবার (২ মার্চ) রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক দায়িত্বপ্রাপ্ত নেতৃবৃন্দ ও চাঁদপুর জেলা আওয়ামী লীগ নেতাদের সঙ্গে বৈঠকের আগে এসব কথা বলেন হানিফ।

বিএনপি বিরুদ্ধে মিথ্যাচারের অভিযোগ করে হানিফ বলেন, ‘তাদের দলের নেতারা প্রতিদিন টেলিভিশনে টকশোতে মিথ্যা কথা বলে যাচ্ছেন। প্রতিনিয়ত মিথ্যা বলে তারা জনগণকে বিভ্রান্ত করছেন। তারপরও তাদের শান্তি হচ্ছে না। দেশ এগিয়ে যাচ্ছে, দেশের উন্নয়ন-অগ্রগতি অব্যাহত আছে। এত উন্নয়ন দেশের মানুষের ভালো লাগলেও বিএনপির ভালো লাগে না।’

হানিফ বলেন, ‘যেকোনও বিষয়ে বিএনপি অপরাজনীতির ইস্যু খোঁজে। এজন্য আওয়ামী লীগ নেতাকর্মীদের আরও সতর্ক থাকতে হবে। নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে বিএনপির অপরাজনীতির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে। বিএনপি যদি দেশের মধ্যে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করে অপকর্ম করার চেষ্টা চালায়, তাহলে দেশের জনগণকে সঙ্গে নিয়ে উপযুক্ত জবাব দেওয়া হবে। যেকোনও পরিস্থিতি মোকাবিলা করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে। বিএনপির মিথ্যাচার, অপপ্রচার ও কোনও সন্ত্রাসী কর্মকাণ্ড মেনে নেওয়া হবে না। যেকোনও মূল্যে তাদের অপরাজনীতি নিশ্চিহ্ন করতে হবে।’

নির্বাচন কমিশন আইন নিয়ে বিএনপি একেক সময় একেক কথা বলে উল্লেখ করে তিনি বলেন, ‘যখন নির্বাচন কমিশন গঠনের সময় এলো, শেষ সময় বিএনপি দাবি করলো, “আমরা নির্বাচন কমিশন গঠন আইন চাই।”  তখন আমাদের আইনমন্ত্রী বলেছিলেন এত স্বল্প সময়ে নির্বাচন কমিশন গঠন আইন করা কঠিন। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল একাধিকবার বলেছিলেন, “সরকার চাইলে নির্বাচন কমিশন গঠন আইন একদিনে পাস করতে পারে।” বিএনপির দাবির প্রতি শ্রদ্ধা রেখে আইনমন্ত্রী বিলটির খসড়া সংসদে উত্থাপন করলেন। সেখানে বিএনপি-জাতীয় পার্টিসহ সব দলের সংসদ সদস্যদের সঙ্গে আলোচনা করে চূড়ান্তভাবে সংসদে উত্থাপন করলেন মন্ত্রী। সর্বসম্মতিক্রমে বিলটি পাস হলো। পাস হওয়ার পরে তাদের কথা চেঞ্জ। এখন বলে সরকার তড়িঘড়ি নির্বাচন কমিশন গঠন ও আইন তৈরি করলো। বিএনপির সকালে এক কথা, বিকালে আরেক কথা। মিথ্যাচারের রাজনীতি করা ছাড়া বিএনপির আর কিছু করার নেই।’

বৈঠকে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আবদুস সবুর, তথ্য ও গবেষণা সম্পাদক সেলিম মাহমুদ, চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি নাসির উদ্দীন আহমদ, সাধারণ সম্পাদক আবু নাঈম পাটোয়ারী দুলাল, সংসদ সদস্য শফিকুর রহমান, সংসদ সদস্য নুরুল আমিন রুহুল প্রমুখ।

 

/ইএইচএস/এমএএ/এমওএফ/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী