সন্ধ্যায় শাওনের জানাজা, রাতে বিএনপির মশাল মিছিল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ সেপ্টেম্বর ২০২২, ১৯:৫৫আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২২, ২০:৪৮

মুন্সিগঞ্জের মুক্তারপুরে পুলিশের গুলিতে নিহত যুবদলকর্মী শহীদুল ইসলাম শাওনের জানাজা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর নয়াপল্টনে তার জানাজা অনুষ্ঠিত হয়।

শুক্রবার সন্ধ্যায় অনুষ্ঠিত জানাজায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ বিএনপি নেতা মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়সহ অনেক নেতা-কর্মী অংশগ্রহণ করেন।

জানাজার আগে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল বলেন, ‘শাওনের রক্ত বৃথা যেতে দেওয়া হবে না। সরকারের পতনের মধ্য দিয়ে শাওন হত্যার বিচার হবে।’

জানাজার পর শাওন হত্যার বিচারের দাবিতে বিএনপির বিক্ষুব্ধ নেতা-কর্মীরা মশাল মিছিল বের করেন। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ মশাল মিছিলের নেতৃত্বে দেন।

সন্ধ্যায় শাওনের জানাজা, রাতে বিএনপির মশাল মিছিল

উল্লেখ্য, গত বুধবার (২১ সেপ্টেম্বর) জ্বালানি তেলসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং ভোলা ও নারায়ণগঞ্জে বিএনপির তিন নেতা-কর্মী নিহত হওয়ার প্রতিবাদে মুন্সিগঞ্জ শহরের অদূরে মুক্তারপুরে বিক্ষোভ কর্মসূচির আয়োজন করে জেলা বিএনপি। বেলা ৩টার দিকে বিএনপির নেতা-কর্মীদের সঙ্গে সংঘর্ষ হয় পুলিশের। এ সময় গুলিতে শাওন গুরুতর আহত হন। সন্ধ্যা ৭টার দিকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়। এরপর থেকে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়।

গতকাল বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শাওনের মৃত্যু হয়।

শাওন মুন্সিগঞ্জের সদর উপজেলার মিরকাদিম পৌরসভার মুরমা এলাকার তোয়াব আলীর ছেলে। পরিবারে দুই ভাই, এক বোনের মধ্যে তিনি সবার বড় ছিলেন। মুক্তারপুর ওয়ার্ড যুবদলের কর্মী ছিলেন শাওন। পেশায় তিনি ব্যাটারিচালিত অটোরিকশাচালক ছিলেন।

/এসটিএস/এনএআর/
সম্পর্কিত
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী