আগামী ৩০০ বছর আর ক্ষমতায় যেতে পারবে না আ.লীগ: রুমিন ফারহানা

সিরাজগঞ্জ প্রতিনিধি
১৬ জুন ২০২৩, ২২:০৩আপডেট : ১৬ জুন ২০২৩, ২২:২৬

বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা আওয়ামী লীগকে উদ্দেশ করে বলেছেন, আপনাদের সময় ফুরিয়ে আসতেছে। জোর করে খুব বেশি দিন ক্ষমতায় থাকা যায় না। সরকার জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছে, সারা বাংলাদেশ এখন একদিকে আর আওয়ামী লীগ আরেক দিকে।

শুক্রবার (১৬ জুন) বিকালে সিরাজগঞ্জ সরকারি ইসলামিয়া কলেজ মাঠে সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি, স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু এবং আমানউল্লাহ আমানের বিরুদ্ধে মামলার রায়ের প্রতিবাদে সিরাজগঞ্জ জেলা বিএনপির উদ্যোগে আয়োজিত প্রতিবাদ ও গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সরকারকে উদ্দেশ করে ব্যারিস্টার রুমিন ফারহানা বলেন, বিদ্যুৎ নিয়ে নয়ছয় করেছেন। মনে করেছেন লুটপাট করে পালিয়ে যাবেন, কিন্তু সে রাস্তা বন্ধ। বাংলাদেশের মানুষ আপনাদের বিচার করবে।

তিনি বলেন, বিএনপি প্রতিশোধের রাজনীতিতে বিশ্বাস করে না, কিন্তু দেশের মানুষের সঙ্গে যে অন্যায় হয়েছে তার মাশুল আপনাদের দিতে হবে। সরকারকে বলেন, এখন জোর করে ক্ষমতায় থাকতেছো, কিন্তু আগামী ৩০০ বছর আর ক্ষমতায় যেতে পারবা না।

সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকেও নির্যাতন করা হয়েছে উল্লেখ করে রুমিন ফারহানা বলেন, কেন আজ বিএনপির চেয়ারপারসন নিজ পায়ে দাঁড়াতে পারেন না, হুইল চেয়ারে তাকে হাসপাতালে যেতে আসতে হয়, তার জবাব আপনাদের দিতে হবে।

প্রতিবাদ সমাবেশে জেলা বিএনপি ও অন্যান্য সহযোগী সংগঠন এবং সব উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের হাজার হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন।

/আরআইজে/এমওএফ/
সম্পর্কিত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বশেষ খবর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম