প্রশাসন আর এই সরকারকে রক্ষা করতে পারবে না: অলি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ আগস্ট ২০২৩, ২০:৪০আপডেট : ১৮ আগস্ট ২০২৩, ২০:৪০

লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) প্রেসিডেন্ট ড. কর্নেল (অব.) অলি আহমদ (বীর বিক্রম) বলেছেন, এখন সরকারের সামনে একটাই পথ খোলা, তা হলো সসম্মানে পদত্যাগ করা। সংসদ বিলুপ্ত করা এবং তত্ত্বাবধায়ক সরকার গঠন করে সকলের কাছে গ্রহণযোগ্য অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের ব্যবস্থা করা। খুব বেশি দেরি করলে এবং অহংকার করে ক্ষমতা আকড়ে রাখার চেষ্টা করলে দেশ অরাজকতার দিকে যাবে। ওই অবস্থার নিয়ন্ত্রণ জনগণের হাতে চলে যাবে। তখন যা হওয়ার তাই হবে। সময় থাকতে সতর্ক হোন। প্রশাসন এখন আপনাদেরকে রক্ষা করতে পারবে না। চাচা আপন প্রাণ বাঁচা।

শুক্রবার (১৮ আগস্ট) রাজধানীর পূর্ব পান্থপথস্থ এলডিপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এলডিপি আয়োজিত গণমিছিল পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মিছিলটি মালিবাগ মোড়ে গিয়ে শেষ হয়।

অলি বলেন, বর্তমানে দেশের অর্থনীতি টালমাটাল অবস্থায় আছে। মোট বৈদেশিক ঋণ আনুমানিক ১১৪ বিলিয়ন ডলার। রিজার্ভ হ্রাস পেয়ে ২০ বিলিয়নে ঠেকেছে। আগামী ডিসেম্বরের মধ্যে প্রায় ১২ বিলিয়ন ডলার বৈদেশিক ঋণ পরিশোধ করতে হবে। প্রতি মাসে প্রয়োজন প্রায় ৭ বিলিয়ন ডলার। বাদ বাকি শুধু ৪৫ দিনের জন্য রিজার্ভ ব্যাংকে থাকবে। প্রত্যেক ব্যাংকে তারল্য সংকট দেখা দিয়েছে।

গণমিছিলে অংশ নেন এলডিপির প্রেসিডিয়াম সদস্য সাবেক এমপি নূরুল আলম তালুকদার, ডক্টর নেয়ামূল বশির, ডক্টর আওরঙ্গজেব বেলাল, অ্যাডভোকেট এসএম মোরশেদ, অধ্যক্ষ সাকলায়েন, ভাইস-প্রেসিডেন্ট মাহে আলম চৌধুরী, উপদেষ্টা অধ্যক্ষ মাহবুবুর রহমান প্রমুখ।

/এসটিএস/আরআইজে/
সম্পর্কিত
ইসলামী ব্যাংকের চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দাবিতে সমাবেশ
লুটপাট চললে সরকারের হাতে হারিকেন ধরিয়ে দেওয়া হবে: তারিকুল
ঈদুল আজহায় গণমুখী ১০ বিষয় নিশ্চিত করেছে সরকার: মাহদী
সর্বশেষ খবর
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম