২৭ অক্টোবর দেশব্যাপী সভা ডেকেছে জাকের পার্টি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ অক্টোবর ২০২৩, ২০:৫৩আপডেট : ২০ অক্টোবর ২০২৩, ২০:৫৩

নির্বিচার হত্যা ও নির্মম আগ্রাসনের শিকার ফিলিস্তিনীদের প্রতি সংহতিস্বরূপ আগামী ২৭ অক্টোবর (শুক্রবার) দেশব্যাপী একযোগে সকল জেলা ও মহানগরে ইসলামী জনসভা করবে জাকের পার্টি।

শুক্রবার (২০ অক্টোবর) বনানী কেন্দ্রীয় মসজিদ এলাকায় জাকের পার্টির মানববন্ধন চলাকালে দলের চেয়ারম্যান মোস্তফা আমীর ফয়সল অডিও বার্তায় এ কর্মসূচি ঘোষণা করেন।

শান্তিপূর্ণ মানববন্ধনে জাকের পার্টির মহাসচিব শামীম হায়দার বলেন, ‘ফিলিস্তিনের গাজায় নিরপরাধ নারী, পুরুষ, শিশু, কিশোর ও বৃদ্ধদের ওপর নির্বিচারে হামলা একটি গুরুতর মানবতাবিরোধী অপরাধ। অনতিবিলম্বে এ হামলা বন্ধ করতে হবে। কূটনৈতিক প্রক্রিয়ায় উভয় পক্ষেরই শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করতে হবে।’

কর্মসূচিতে অন্যান্যের মধ্যে অংশগ্রহণ করেন–জাকের পার্টির জাতীয় স্থায়ী কমিটির সদস্য রবিউল ইসলাম রবি, কাজী রাশিদুল হাসান রাশেদ, মুফতী শরীফুল ইসলাম সাঈফী, মুফতী কাউসার আহমেদ চাদপুরী প্রমুখ।

/এসটিএস/আরআইজে/
সম্পর্কিত
এবার রুমিন ফারহানার বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ হেফাজতের
ছয় দফা দাবিতে নিষিদ্ধ ছাত্রলীগের মৌন মানববন্ধন
হেবরনের ইব্রাহিমি মসজিদ অনির্দিষ্টকালের জন্য বন্ধ করলো ইসরায়েল
সর্বশেষ খবর
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের