ন্যায্য মজুরি ও শ্রমিক হত্যার বিচারের দাবি সিপিবি'র

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ নভেম্বর ২০২৩, ১৮:২৪আপডেট : ০৩ নভেম্বর ২০২৩, ১৮:২৪

অতিদ্রুত গার্মেন্টস খাতে শ্রমিকদের ন্যূনতম মজুরি ঘোষণা ও এর দাবিতে আন্দোলনরত গার্মেন্টস শ্রমিকদের গুলি করে হত্যা ও তাদের ওপর দমনপীড়নের বিচারের দাবি জানিয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)।

শুক্রবার (৩ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত বিক্ষোভ সমাবেশ ও মিছিলে দলটি এসব দাবি করে।

সমাবেশে সিপিবি'র নেতারা বলেন, দ্রব্যমূল্যের অব্যাহত ঊর্ধ্বগতি, আয় বৈষম্য শ্রমিকদের জীবনকে দুর্বিষহ করে তুলেছে। শ্রমিকরা বাধ্য হয়ে জীবন বাঁচানোর তাগিদেই আন্দোলনে নেমেছে। অথচ গাজীপুর, মিরপুরসহ বিভিন্ন অঞ্চলে গার্মেন্টস শ্রমিকদের মজুরি বৃদ্ধির যৌক্তিক আন্দোলনকে দমন করার জন্য সরকার-মালিকপক্ষ পুলিশ ও গুণ্ডাবাহিনীকে দিয়ে হামলা চালাচ্ছে। পাশাপাশি মামলাও দেওয়া হচ্ছে। গুলি করে শ্রমিক হত্যা করা হচ্ছে। এসব করে শ্রমিকের যৌক্তিক আন্দোলনকে দমনের চেষ্টা কখনই সফল হবে না।

দলের সভাপতি মোহাম্মদ শাহ আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন, সিপিবির কেন্দ্রীয় সহকারী সাধারণ সম্পাদক কমরেড মিহির ঘোষ, কেন্দ্রীয় কমিটির সদস্য ও শ্রমিকনেতা রুহুল আমিন, শ্রমিকনেতা সাদেকুর রহমান শামীম প্রমুখ।

/জেডএ/আরআইজে/
সম্পর্কিত
লেভেলক্রসিংয়ে শ্রমিক বহনকারী ট্রাক্টরে ট্রেনের ধাক্কা
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ছাড়লেন শ্রমিকরা, যান চলাচল স্বাভাবিক
বিজিএমইএর ৯৯ শতাংশের বেশি কারখানায় বেতন-বোনাস পরিশোধ
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম