নূর হোসেনের আত্মত্যাগ আ.লীগ সরকার ভূলুণ্ঠিত করছে: সাইফুল হক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ নভেম্বর ২০২৩, ১৫:৩২আপডেট : ১০ নভেম্বর ২০২৩, ১৫:৪৭

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন, যে গণতন্ত্রের জন্য নূর হোসেন আত্মত্যাগ করেছেন, বর্তমানে আওয়ামী লীগ ফ্যাসিবাদী সরকার তা ভূলুণ্ঠিত করছে। জনগণকে আজ পরাজিত করা হয়েছে। ভোটাধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠার মধ্য দিয়ে নূর হোসেনের আত্নত্যাগের ঋণ শোধ করতে হবে।

শুক্রবার (১০ নভেম্বর) সকালে শহীদ নূর হোসেন স্মৃতিস্তম্ভে শহীদের প্রতি শ্রদ্ধা ও পুষ্পস্তবক অর্পণ শেষে তিনি এসব কথা বলেন।

সাইফুল হক বলেন, স্বৈরাচারের বিরুদ্ধে নূর হোসেনসহ আরও অনেকের আত্নত্যাগের বিনিময়ে যে জনগণ বিজয়ী হয়েছিল আজ সেই জনগণকে পরাজিত করা হয়েছে।

তিনি বলেন, বর্তমান আওয়ামী লীগ সরকার নূর হোসেনের চেতনার সঙ্গে বিশ্বাসঘাতকতা করে দেশের গণতন্ত্র, ভোটাধিকারসহ গণতান্ত্রিক অধিকার কেড়ে নিয়েছে। দেশে নিয়মতান্ত্রিকভাবে ক্ষমতা হস্তান্তরের পথ বন্ধ করে দিয়েছে। দেশকে নৈরাজ্যের দিকে ঠেলে দিয়েছে।

এ সময় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নেতাকর্মীরা নূর হোসেনের চেতনাকে বাস্তবায়ন করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।

পুষ্পস্তবক অর্পণকালে আরও উপস্থিত ছিলেন পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য বহ্নিশিখা জামালী, আকবর খান, মীর মোফাজ্জল হোসেন মোশতাক, ছাত্র সংহতির সভাপতি ফাইজুর রহমান মুনির, জোনায়েদ হোসেন, যুব নেতা রিয়েল আহমেদ, নান্টু দাস, ফরিদ মিয়া প্রমুখ।

/জেডএ/আরআইজে/
সম্পর্কিত
অন্যায্য বাণিজ্য চুক্তি থেকে বেরিয়ে আসতে হবে: সাইফুল হক
ইরানে মার্কিন-ইসরায়েলের আগ্রাসন আন্তর্জাতিক সন্ত্রাস: সাইফুল হক
‘সংসদ সদস্যদের শুল্কমুক্ত গাড়ি ও সরকারি প্লট না নেওয়ার সিদ্ধান্ত ইতিবাচক’ 
সর্বশেষ খবর
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী