মোহাম্মদপুরে আ.লীগের সমাবেশ শুরু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ মে ২০২৪, ১৬:৫৪আপডেট : ১১ মে ২০২৪, ১৭:৫৩

মোহাম্মদপুরের গজনবী রোডে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের ‘শান্তি ও উন্নয়ন’ সমাবেশ শুরু হয়েছে। শনিবার (১১ মে) বিকাল সাড়ে ৩টায় সমাবেশের আনুষ্ঠানিকতা শুরু হয়।

সমাবেশে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের নেতারা বক্তব্য রাখছেন। তারা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ শান্তির পথে এগিয়ে যাচ্ছে। কিন্তু বিএনপি-জামায়াত এই শান্তি নষ্ট করার পাঁয়তারা করছে। ঘোলা পানিতে তারা তাদের স্বার্থ হাসিল করতে চায়। তাদের অশান্তির বিরুদ্ধে শান্তির এই সমাবেশ।

তারা আরও বলেন, বিএনপি-জামায়াত দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করার অপচেষ্টা করলে দাঁত ভাঙা জবাব দেওয়া হবে। তাদের সব ষড়যন্ত্র-চক্রান্ত রুখে দেওয়া হবে।

‘বিএনপি-জামায়াতের ষড়যন্ত্রের বিরুদ্ধে’ আয়োজিত এ সমাবেশে দুপুর থেকেই জড়ো হতে থাকেন আওয়ামী লীগ ও এর বিভিন্ন অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। তারা খণ্ড খণ্ড মিছিল নিয়ে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে নানা স্লোগান দিয়ে আসতে থাকেন সমাবেশস্থলে।

১৮টি শর্তে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগকে এ সমাবেশের অনুমতি দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। এতে প্রধান অতিথির বক্তব্য দেবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

/এমআরএস/এনএআর/
সম্পর্কিত
‘দাম বাড়ানোর পর সব ঠিক হয়ে যাবে’, ৫ ঘণ্টায়ও গ্যাস না পেয়ে সিএনজিচালক  
গ্যাস সংকটের প্রতিবাদে সিএনজি চালকদের সড়ক অবরোধ, তীব্র যানজট
‘দুই দিন ধরে খাইনি, ভাত নিয়ে আসো’ বলার পর অসুস্থ যুবককে পিটিয়ে হত্যা
সর্বশেষ খবর
পেলেটে ঝাঁঝরা মুখ, তবু অনুশোচনা নেই: হাসপাতাল থেকেই যন্তর মন্তরে ফেরার ঘোষণা
পেলেটে ঝাঁঝরা মুখ, তবু অনুশোচনা নেই: হাসপাতাল থেকেই যন্তর মন্তরে ফেরার ঘোষণা
সবার হৃদয় ছুঁয়েছে ইকন, বাবার দাফন শেষে রাতে এটিএম বুথে, সকালে এইচএসসি পরীক্ষায়
সবার হৃদয় ছুঁয়েছে ইকন, বাবার দাফন শেষে রাতে এটিএম বুথে, সকালে এইচএসসি পরীক্ষায়
‘দাম বাড়ানোর পর সব ঠিক হয়ে যাবে’, ৫ ঘণ্টায়ও গ্যাস না পেয়ে সিএনজিচালক  
‘দাম বাড়ানোর পর সব ঠিক হয়ে যাবে’, ৫ ঘণ্টায়ও গ্যাস না পেয়ে সিএনজিচালক  
প্রধানমন্ত্রীর নির্দেশনায় দেশ ও মানুষের সেবায় কাজ করছে ছাত্রদল: ডিএনসিসি প্রশাসক
প্রধানমন্ত্রীর নির্দেশনায় দেশ ও মানুষের সেবায় কাজ করছে ছাত্রদল: ডিএনসিসি প্রশাসক
সর্বাধিক পঠিত
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
জামায়াত এমপির বিয়ে আর কাবিনের গোমর ফাঁস করে দিলেন কাজী
জামায়াত এমপির বিয়ে আর কাবিনের গোমর ফাঁস করে দিলেন কাজী
হত্যাকাণ্ডের শিকার সেই শিক্ষিকার চার সন্তান নিয়ে দিশেহারা পরিবার
হত্যাকাণ্ডের শিকার সেই শিক্ষিকার চার সন্তান নিয়ে দিশেহারা পরিবার
খাল খনন শেষে ৬৪ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও
খাল খনন শেষে ৬৪ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও
মুক্তি পেয়েই যে বার্তা দিলেন রাহুল-প্রিয়াঙ্কা
মুক্তি পেয়েই যে বার্তা দিলেন রাহুল-প্রিয়াঙ্কা