অনেককে ডিঙিয়েই আজিজকে সেনাপ্রধান করেছিল সরকার: মির্জা ফখরুল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ জুন ২০২৪, ১৭:০৬আপডেট : ০৫ জুন ২০২৪, ১৭:০৬

সরকার অনেককে ডিঙিয়েই আজিজকে সেনাপ্রধান করেছিল বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 

বুধবার (৫ জুন) জাতীয় প্রেস ক্লাবের আব্দুস সালাম হলে জাতীয়তাবাদী ওলামা দল আয়োজিত জিয়াউর রহমানের ৪৩তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। 

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আজ যিনি পুলিশের প্রধান তিনিও কিন্তু স্যাংশনপ্রাপ্ত। ৯ জনকে স্যাংশন দিয়েছে বেনজীরসহ। এই হচ্ছে এই সরকারের অবস্থা। সাবেক সেনাপ্রধান আজিজকে অনেককে ডিঙিয়ে সেনাপ্রধান করা হয়েছে। তার দুই ভাই চিহ্নিত সন্ত্রাসী তবুও তাকে আর্মির চিফ করা হয়েছিল। আর তাদের (আজিজ-বেনজীর) যে কাজ তা তারা করে দিয়েছিল, নির্বাচন পার করে দিয়েছিল।

তিনি বলেন, গত ১৫ বছর ধরে আওয়ামী লীগের প্রেতাত্মারা আবার বাংলাদেশকে শাসন করতে শুরু করেছে। এই শাসন তারা করছে ভিন্ন পন্থায়। তারা একদলীয় শাসনের লক্ষ্যে গণতন্ত্রের একটা মসনদ তৈরি করছে। কিন্তু গণতন্ত্র তারা বিশ্বাস করে না। আজ যারা বিরোধী কথা বলে তাদের তুলে নিয়ে যায়।

বিএনপি মহাসচিব বলেন, কয়েকদিন আগে প্রধানমন্ত্রী ভয়ংকর একটা কথা বলেছেন। তিনি বলেছেন সাদা চামড়ার লোকেরা নাকি এখানে (বাংলাদেশে) এয়ারবেজ তৈরি করতে চায়। আর বাংলাদেশের একটা অংশ, চট্টগ্রাম ও মিয়ানমারের একটা অংশ নিয়ে নাকি খ্রিস্টান রাষ্ট্র করতে চায়। আমি গতকাল বলেছি, আজ আবার বলছি, প্রধানমন্ত্রীর উচিত হবে এই মুহূর্তে জনগণের সামনে এটার প্রকৃত ব্যাখ্যা করা। তারা (বিদেশি) কেন এটা চাইছে আর কেনই বা এত দেরিতে আপনারা এটা প্রকাশ করছেন, সেটা আমরা জানতে চাই। কারণ এটা আমাদের বাংলাদেশের স্বাধীনতার, সার্বভৌমত্বের প্রশ্ন। আপনাদের হাতে স্বাধীনতা কোনোদিনই নিরাপদ না।

তিনি আরও বলেন, আজ যে ভয়াবহ দানব আমাদের বুকের ওপর চেপে বসে আছে তাদের সরাতে না পারলে কিন্তু স্বাধীনতা থাকবে না, সার্বভৌমত্ব থাকবে না। আমাদের ভোটের অধিকার ফিরিয়ে আনতে হবে।

জাতীয়তাবাদী ওলামা দলের সভাপতি মাওলানা আলহাজ মোহাম্মদ সেলিম রেজার সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন বিএনপির ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম, যুগ্ন মহাসচিব অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, শিক্ষা বিষয়ক সম্পাদক প্রফেসর ওবায়দুল ইসলাম, ধর্ম বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জামাল প্রমুখ।

/এএজে/আরআইজে/
সম্পর্কিত
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা আজ, অংশ নেবেন তারেক রহমান
আহত জনপ্রশাসন প্রতিমন্ত্রীকে দেখতে হাসপাতালে রিজভী
খেলাধুলাসহ প্রতিটি ক্ষেত্রে ছেলে-মেয়েদের সমান অংশগ্রহণ নিশ্চিতের আহ্বান রিজভীর
সর্বশেষ খবর
সরকার ভাঁওতাবাজি করছে, জনগণ ক্ষমা করবে না: জামায়াত আমির
সরকার ভাঁওতাবাজি করছে, জনগণ ক্ষমা করবে না: জামায়াত আমির
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা আজ, অংশ নেবেন তারেক রহমান
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা আজ, অংশ নেবেন তারেক রহমান
চাইনিজ তাইপেকে ৭ গোলে উড়িয়ে দিলো বাংলাদেশ 
চাইনিজ তাইপেকে ৭ গোলে উড়িয়ে দিলো বাংলাদেশ 
জামায়াত ঘোষিত লংমার্চে সাধারণ মানুষের আগ্রহ ও অংশগ্রহণ নাই: রাশেদ খাঁন
জামায়াত ঘোষিত লংমার্চে সাধারণ মানুষের আগ্রহ ও অংশগ্রহণ নাই: রাশেদ খাঁন
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ