ইউপি নির্বাচনে বিদ্রোহী হলেই বহিষ্কার: হানিফ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ মার্চ ২০১৬, ১২:৪৮আপডেট : ০৯ মার্চ ২০১৬, ১৩:১০

আওয়ামী লীগ আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে দল মনোনীত প্রার্থীর বিরুদ্ধে যারা নির্বাচনে দাঁড়াবে তাদের সাময়িকভাবে বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছে আওয়ামী লীগ। যেই বিদ্রোহী হোক না কেন তাকে কোনও ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন  আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ।
বুধবার ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে দলের সম্পাদকমণ্ডলীর এক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। সভা শেষে ইউপি নির্বাচনে বিদ্রোহী প্রার্থীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা নিশ্চিত করেন হানিফ। সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বৈঠকে সভাপতিত্ব করেন।
সংবাদ সম্মেলনে স্পষ্ট করে কিছু জানানো না হলেও দলীয় সূত্রে জানা গেছে, আগামী ২২ মার্চ প্রথম দফা ইউপি নির্বাচনে দুই শতাধিক বিদ্রোহী প্রার্থীকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রথম দফায় ৭৩৮টি ইউনিয়ন পরিষদে নির্বাচন হওয়ার কথা রয়েছে।

ইউনিয়ন পরিষদ নির্বাচনের সবগুলো ধাপেই বিদ্রোহী প্রার্থীদের বিরুদ্ধে একই ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন হানিফ। দ্বিতীয় ধাপের ইউপি নির্বাচনেও যারা দল মনোনীত প্রার্থীর বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করার কথা ভাবছেন তাদেরও তিনি মনোনয়নপত্র প্রত্যাহারের আহ্বান জানিয়েছেন। ৩১ মার্চ ৬৫৭টি ইউনিয়ন পরিষদে নির্বাচন হওয়ার কথা এবং মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ১৩ মার্চ।
হানিফ বলেন, আমরা আশা করছি আজকের পর আর কেউ দলীয় সিদ্ধান্তের বাইরে যাবেন না।

ইউপি নির্বাচনের কারণে আওয়ামী লীগের দ্বিবার্ষিক জাতীয় সম্মেলনের তারিখ ২৮ মার্চ থেকে পিছিয়ে পরবর্তী কোনও তারিখ নির্ধারণ করা হতে পারে বলেও জানান হানিফ। দলের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের পরবর্তী সভায় এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান তিনি।

/পিএইচসি/এফএস/

সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
আসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
শিশু রামিসা হত্যা মামলাআসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী