মানহানির মামলায় গয়েশ্বরের জামিন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ মার্চ ২০১৬, ১২:৫৮আপডেট : ১৬ মার্চ ২০১৬, ১৩:০৪

গয়েশ্বর চন্দ্র রায় মানহানির এক মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়কে জামিন দিয়েছেন ঢাকা মহানগর বিচারক জাকির হোসেন টিপুর আদালত।

আজ বুধবার (১৬মার্চ) সকালে আসামি পক্ষের আইনজীবী জামিনের আবেদন করলে বিচারক শুনানি শেষে পাঁচ হাজার টাকার বন্ডে এই জামিনের আদেশ দিয়েছেন। আসামি পক্ষের আাইনজীবী  সানাউল্লাহ মিয়া ও মাসুদ খান তালুকদার জামিনের বিষয়ে শুনানিতে অংশ নেন।

গত ২১ জানুয়ারি ঢাকা মহানগর হাকিম আমিনুল হকের আদালতে শহীদ বুদ্ধিজীবীদের নিয়ে বিতর্কিত মন্তব্যের অভিযোগে বর্তমানে মার্কেন্টাইল ব্যাংকের সহকারী ব্যবস্থাপনা পরিচালক মনীন্দ্র কুমার নাথ বাদী হয়ে গয়েশ্বরের বিরুদ্ধে মামলাটি দায়ের করেন। আদালত  মামলাটি আমলে নিয়ে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে ঘটনাটি তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন। শাহবাগ থানা তদন্ত প্রতিবেদন দিলে নিজের বক্তব্যের বিষয়ে ব্যাখ্যা দিতে গয়েশ্বরকে তলব করা হয়। নির্ধারিত দিন বুধবার সকালে আদালতে হাজির হন গয়েশ্বর চন্দ্র রায়।

মামলার এজাহারে বলা হয়, বিএনপি নেতা গয়েশ্বর চন্দ্র রায় গত ২৫ ডিসেম্বর জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় বলেন, ‘যারা  পাকিস্তানের বেতন ভাতা খেয়েছেন তারা  নির্বোধের মত মারা গেল। আর আমাদের মতো নির্বোধরা শহীদ বুদ্ধিজীবী হিসেবে তাদের কবরে ফুল দিই, আবার না গেলে পাপ হয়।’

/টিএইচ/এফএস/ 

সম্পর্কিত
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সব দলকে তাদের কর্মকাণ্ড করতে দিতে চাই, মানুষ ঠিক করবে তারা কাকে চায়: মির্জা ফখরুল
প্রশিক্ষণে চীন যাচ্ছেন ছাত্রদল-যুবদল নেতাসহ তরুণ প্রতিনিধিরা
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম