সংলাপে যেতে পারেননি অলি, যা ব্যাখ্যা এলডিপির

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ ডিসেম্বর ২০২৪, ১৮:০৩আপডেট : ০৫ ডিসেম্বর ২০২৪, ১৬:২৪

দেশের চলমান নানা ইস্যুতে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সংলাপে অংশ নিতে এলডিপির প্রেসিডেন্ট ড. কর্নেল ( অব.) অলি আহমদ বীর বিক্রম এবং মহাসচিব বীর মুক্তিযোদ্ধা ড. রেদোয়ান আহমেদকে ফরেন সার্ভিস একাডেমিতে যাওয়ার জন্য মঙ্গলবার রাতে দাওয়াত দেন উপদেষ্টা আদিলুর রহমান খান।

বুধবার (৪ ডিসেম্বর) বিকালে যুগ্ম মহাসচিব সালাহ উদ্দীন রাজ্জাকের সই করা এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। 

রাজ্জাক উল্লেখ করেন, সেই মোতাবেক আজ বিকাল ৩টার পর সেখানে যান ড. কর্নেল অলি আহমদ বীর বিক্রম এবং ড. রেদোয়ান আহমেদ। প্রবেশপথে খোঁজ নিয়ে জানতে পারেন সেখানে অতিথি তালিকায় তাদের নাম নেই। পরে তারা অনুষ্ঠানস্থলে না গিয়ে বাসায় চলে আসেন। পরে উপদেষ্টা আদিলুর রহমান খান যোগাযোগ করলেও তারা আর অনুষ্ঠানে যোগ দেননি।

এলডিপির প্রেসিডেন্ট ড. কর্নেল ( অব.) অলি আহমদ বীর বিক্রম এবং মহাসচিব বীর মুক্তিযোদ্ধা ড. রেদোয়ান আহমেদকে দাওয়াত দিয়ে অতিথি তালিকায় কেন নাম রাখেনি সেটা সরকার ভালো বলতে পারবে বলেও মন্তব্য করেন সালাউদ্দিন।

/এসটিএস/আরআইজে/
সম্পর্কিত
ড. ইউনূসের বিচার চাইলেন ৬১ আইনজীবী 
হামে শিশুমৃত্যু: ড. ইউনূসসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন খারিজ
হামে শিশুমৃত্যু: ড. ইউনূসসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন
সর্বশেষ খবর
মাদক সংক্রান্ত সাইবার অপরাধও আসছে শাস্তির আওতায়
মাদক সংক্রান্ত সাইবার অপরাধও আসছে শাস্তির আওতায়
প্রকল্প বিশ্বব্যাংকের, মসজিদ মাইকে ঘোষণা দিয়ে নেওয়া হলো চাঁদা
প্রকল্প বিশ্বব্যাংকের, মসজিদ মাইকে ঘোষণা দিয়ে নেওয়া হলো চাঁদা
ভালোবাসা থাকা সত্ত্বেও কেন ফিকে হয়ে যায় দাম্পত্য?
ভালোবাসা থাকা সত্ত্বেও কেন ফিকে হয়ে যায় দাম্পত্য?
মেসির বাবার স্বাস্থ্য নিয়ে গুজব, ক্ষোভ প্রকাশ পরিবারের
মেসির বাবার স্বাস্থ্য নিয়ে গুজব, ক্ষোভ প্রকাশ পরিবারের
সর্বাধিক পঠিত
সেই খালেদা রাব্বানীকে দেখতে গেলেন প্রধানমন্ত্রী, কথা শুনে আবেগাপ্লুত
সেই খালেদা রাব্বানীকে দেখতে গেলেন প্রধানমন্ত্রী, কথা শুনে আবেগাপ্লুত
হাজারি গুড়ের কেজি ২ হাজার টাকা, কারা খায় কোথায় যায়
হাজারি গুড়ের কেজি ২ হাজার টাকা, কারা খায় কোথায় যায়
কক্সবাজারে সড়ক দুর্ঘটনায় স্ত্রীসহ আহত অভিনেতা জোভান
কক্সবাজারে সড়ক দুর্ঘটনায় স্ত্রীসহ আহত অভিনেতা জোভান
বিএমএতে দ্বিতীয় বাংলাদেশ ব্যাটালিয়নের কার্যক্রম শুরুর ঘোষণা সেনাপ্রধানের  
বিএমএতে দ্বিতীয় বাংলাদেশ ব্যাটালিয়নের কার্যক্রম শুরুর ঘোষণা সেনাপ্রধানের  
দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত
দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত