বাংলা ট্রিবিউনকে কামরুল হাসান নাসিম

আগামী নির্বাচনে ৬০-৭০ আসনের দিকে তাকিয়ে আছেন খালেদা জিয়া

সালমান তারেক শাকিল
১৯ মার্চ ২০১৬, ০৩:৩৩আপডেট : ১৯ মার্চ ২০১৬, ০৩:৪০

কামরুল হাসান নাসিম নিজেকে বিএনপি পুনর্গঠনের উদ্যোক্তা দাবি করে কামরুল হাসান নাসিম বলেছেন, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া আগামী জাতীয় সংসদে ৬০-৭০ টি আসনের দিকে তাকিয়ে আছেন।
শুক্রবার বাংলা ট্রিবিউনের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
বিএনপির ১৯ মার্চের কাউন্সিল ঠেকানোর কথা বলেছিলেন আসল বিএনপির উদ্যোক্তা কামরুল হাসান নাসিম। এ প্রেক্ষিতে তার সঙ্গে কথা বললে তিনি বলেন, ‘এটি তো আবেগের প্রশ্ন। আমি চাই না বিএনপির নেতাকর্মীরা কষ্ট পাক। তবে আমার পুনর্গঠন প্রক্রিয়া অব্যাহত আছে। সেটি আগামী দিনেও চলবে।’
নাসিম বলেন, ‘আমি দাবি করছি, এখন যে ধরনের রাজনীতি করা হচ্ছে তা ব্যক্তিকেন্দ্রিক। নিজেদের করা সামাজিক অন্যায় (মামলা) থেকে পরিত্রাণের জন্য আগামী জাতীয় সংসদ নির্বাচনে ৬০/৭০ টি আসন নিয়ে বিরোধী দল হওয়ার জন্যই বর্তমানের ‘অগণতান্ত্রিক ও অবৈধ নেতৃত্ব’ তাকিয়ে আছে।
নাসিমের দাবি ‘এ প্রক্রিয়া চলতে থাকলে তা বিএনপিকে শুধুই দুর্বল  করবে না, নিজেদের সন্তানকে গলা টিপে হত্যা করার মতোই কিছু হবে। কিন্তু রুগ্ন, অসুস্থ, বিবর্ণ চিন্তায় পরিবেষ্টিত ও চাকুরে কিছু রাজনীতিকের একের পর এক নাটকীয় রাজনীতি অনেক কিছুকে সহজ করছে না।’




নাসিম বলেন, ‘দলের চেয়ারপারসন ও সিনিয়র ভাইস-চেয়ারম্যান বানানোর চেষ্টায় অর্থাৎ একই দলে মা ও পুত্রকে এক রকম জোর করে দলের শীর্ষ দু’টি পদ নিজেদের করে রাখার বন্দোবস্তে যে সকল আমলাধারী রাজনীতিকদের দেখা গেছে-জাতীয়তাবাদী জনতার আদালতে তাঁদের বিচার আসন্ন। এমন সংস্কৃতির নাম গণতন্ত্র নয়।
কামরুল হাসান নাসিম আরও বলেন,‘রাজনৈতিক আদর্শিক যে লড়াইটা শুরু করেছি এর চূড়ান্ত রূপ দলীয় বিপ্লবের মধ্য দিয়েই শেষ হবে। এখানে দলের পক্ষ থেকে ব্যক্তি বিশেষের ডাকা আহুত কাউন্সিল ‘কথিত’ হলেও সারাদেশের বড় একটা অংশের নেতাকর্মীদের প্রতি শ্রদ্ধা রেখে এই কাউন্সিল প্রতিহত করার চেষ্টায় যাই নাই। এক কথায় কাউন্সিল ‘কথিত’ হলেও ঠেকানোর চেষ্টায় উৎসাহিত হই নাই।’

সম্পর্কিত
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
সর্বশেষ খবর
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
কালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
প্রবাসীদের জন্য সুখবরকালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
প্রবাসীসহ সব বাংলাদেশি বিনিয়োগকারীদের প্রণোদনা দেবে সরকার
প্রবাসীসহ সব বাংলাদেশি বিনিয়োগকারীদের প্রণোদনা দেবে সরকার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী