এসএসসি পরীক্ষায় উত্তীর্ণদের ছাত্রদলের অভিনন্দন

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
১০ আগস্ট ২০২৬, ১৪:৪৩আপডেট : ১০ আগস্ট ২০২৬, ১৪:৪৩

মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষার উত্তীর্ণ শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়েছে জাতীয়তাবাদী ছাত্রদল। সোমবার (১০ আগস্ট) সংগঠনের দফতর সম্পাদক (সহ-সভাপতি পদমর্যাদা) মো. জাহাঙ্গীর আলমের সই করা বিবৃতিতে এ অভিনন্দন জানানো হয়। 

বিবৃতিতে এবারের পরীক্ষায় গড় পাসের হার ৬২ দশমিক ২৫ শতাংশ উল্লেখ করে বলা হয়, জাতীয়তাবাদী ছাত্রদলের পক্ষ থেকে উত্তীর্ণ শিক্ষার্থীদের প্রাণঢালা শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন জানানো হচ্ছে। একইসঙ্গে যারা কাঙ্ক্ষিত ফল অর্জন করতে পারেনি, তাদের প্রতিও রইলো সহমর্মিতা এবং ভবিষ্যতের জন্য শুভকামনা।

বিবৃতিতে বলা হয়, তরুণরাই দেশের ভবিষ্যৎ। আজকের তরুণরাই আগামী দিনে প্রকৃত শিক্ষায় শিক্ষিত হয়ে দেশ ও জাতির কল্যাণে আত্মনিয়োগ করবে—এটাই আমাদের প্রত্যাশা। ছাত্রদল আশা করে, তরুণ প্রজন্ম রাজনীতিবিমুখতার পরিবর্তে রাজনীতি সচেতন হয়ে উঠবে। গণতন্ত্র, স্বাধীনতা ও সার্বভৌমত্বের বিরুদ্ধে দেশীয় ও আধিপত্যবাদী যেকোনও ষড়যন্ত্র ঐক্যবদ্ধভাবে প্রতিহত করবে। তাদের মেধা, যোগ্যতা ও দেশপ্রেমের মাধ্যমে বাংলাদেশকে বিশ্বের দরবারে একটি মর্যাদাপূর্ণ আসনে প্রতিষ্ঠিত করবে। নতুন প্রজন্মের সুন্দর, নিরাপদ, গণতান্ত্রিক ও বৈষম্যহীন ভবিষ্যৎ নির্মাণে সর্বদা তাদের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করছে সংগঠনটি।

/এমকে/আইএএম/
সম্পর্কিত
রাজশাহী বোর্ডে পাসের হার ৭ বছরের মধ্যে সর্বনিম্ন
ভালো রেজাল্ট করলেও দেখে যেতে পারলো না রেজা
সাধারণ বোর্ডের ৯টির মধ্যে চারটিতেই পাসের হার ৬০ শতাংশের নিচে
সর্বশেষ খবর
গোল উদযাপন করতে গিয়ে টানেলে পড়ে গেলেন ব্রাজিলিয়ান ফুটবলার (ভিডিও)!
গোল উদযাপন করতে গিয়ে টানেলে পড়ে গেলেন ব্রাজিলিয়ান ফুটবলার (ভিডিও)!
‘ওসি কোথায়?’ প্রশ্নের পর থানাতেই সিআইডি ইন্সপেক্টরকে থাপ্পড়, কৃষকদল নেতা আটক
‘ওসি কোথায়?’ প্রশ্নের পর থানাতেই সিআইডি ইন্সপেক্টরকে থাপ্পড়, কৃষকদল নেতা আটক
যমুনা ব্যাংকের নোট ম্যানেজমেন্ট বিষয়ে কর্মশালা
যমুনা ব্যাংকের নোট ম্যানেজমেন্ট বিষয়ে কর্মশালা
মোমিন মেহেদী-শান্তা ফারজানাসহ ৬ জনের জামিন নামঞ্জুর
মোমিন মেহেদী-শান্তা ফারজানাসহ ৬ জনের জামিন নামঞ্জুর
সর্বাধিক পঠিত
ভারতীয় ভিসার অ্যাপয়েন্টমেন্ট স্লট নিয়ে নতুন সিদ্ধান্ত
ভারতীয় ভিসার অ্যাপয়েন্টমেন্ট স্লট নিয়ে নতুন সিদ্ধান্ত
আগারগাঁওয়ের ভাতের হোটেলের ‘ভাইরাল মিজান’ গ্রেফতার
আগারগাঁওয়ের ভাতের হোটেলের ‘ভাইরাল মিজান’ গ্রেফতার
গ্রেফতারের পর ভ্রাম্যমাণ আদালতে কী সাজা হলো সেই ‘ভাইরাল মিজানের’
গ্রেফতারের পর ভ্রাম্যমাণ আদালতে কী সাজা হলো সেই ‘ভাইরাল মিজানের’
কেরালার নাম বদলে দিচ্ছে মোদি সরকার
কেরালার নাম বদলে দিচ্ছে মোদি সরকার
জুলাই জাদুঘরের ভাস্কর্য থেকে মুখাবয়ব মুছে ফেলার আহ্বান মামুনুল হকের
জুলাই জাদুঘরের ভাস্কর্য থেকে মুখাবয়ব মুছে ফেলার আহ্বান মামুনুল হকের