আ.লীগের চেয়েও বড় ফ্যাসিস্ট হবে জামায়াতে ইসলামী: নুরুল হক

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
২০ আগস্ট ২০২৬, ১৭:০৪আপডেট : ২০ আগস্ট ২০২৬, ১৭:৩২

বাংলাদেশ জামায়াতে ইসলামী সুযোগ পেলে আওয়ামী লীগের চেয়েও বড় ফ্যাসিস্ট রূপ ধারণ করবে বলে মন্তব্য করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুর।

তিনি বলেন, ‘ছয় মাস যেতে না যেতেই জামায়াতে ইসলামীর সরকারে যাওয়ার খায়েশ জেগেছে। বর্তমান সরকারকে নিয়ে দলটির নেতারা বিভিন্ন বিরক্তিকর বক্তব্য দেওয়া শুরু করেছেন।’

বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুর পৌনে ১টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন কুষ্টিয়া সরকারি কলেজ ছাত্র অধিকার পরিষদ সভাপতি সোহানুর রহমান সোহানকে দেখতে গিয়ে তিনি এসব কথা বলেন।

কুষ্টিয়ায় জামায়াত-শিবিরের সঙ্গে গণঅধিকার পরিষদের সংঘর্ষে সোহান গুরুতর আহত হন।

জামায়াত নেতা আমির হামজার তীব্র সমালোচনা করে নুর বলেন, ‘এই উন্মাদ সংসদ সদস্য বিভিন্ন সময় আমাদের নারী সংসদ সদস্যদের নিয়ে অশ্লীল ও কুরুচিপূর্ণ মন্তব্য করেছেন। শুধু তাই নয়, আরাফাত রহমান কোকোকে নিয়েও তিনি অত্যন্ত নোংরা মন্তব্য করেছেন। জামায়াত এসব নোংরা ও ভণ্ডামিপূর্ণ কথাবার্তাকে সরাসরি সমর্থন দিয়ে যাচ্ছে।’

নুরুল হক নুর বলেন, ‘আমির হামজা এবং সাতক্ষীরার এমপি গাজী নজরুল ইসলামের মতো নেতাদের এসব কর্মকাণ্ডের পর তারা যদি এখনও ‘ইসলামী দল’ হিসেবে দাবি করে, তবে তা সরাসরি ইসলামের মূলনীতির সঙ্গে সাংঘর্ষিক। তারা ধর্মের লেবাস ধরে ইসলামেরই সবচেয়ে বড় ক্ষতি করছে। তাই তাদের অবিলম্বে নামের মধ্য থেকে ‘ইসলামী’ শব্দটি বাদ দেওয়ার অনুরোধ করছি।’

তিনি বলেন, ‘আমি সকল পর্যায়ের রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে আহ্বান জানাবো, আওয়ামী লীগ ২৪-এর গণহত্যার কারণে নিষিদ্ধ। পাশাপাশি ৭১-এর গণহত্যা, লুটপাট এবং ধর্ষণের কারণে জামায়াত শিবিরকে আওয়ামী লীগ নিষিদ্ধ করেই গিয়েছে। নিষিদ্ধ অন্তর্বর্তী সরকার তুলেছে। কিন্তু এখন যেহেতু নির্বাচিত সরকার আছে, তাদের বিষয়ে ভাবতে হবে। এই জামায়াত শিবিরের মতো উগ্রবাদী সংগঠনকে নিষিদ্ধ করতে হবে। কারণ না হলে এই দেশে উগ্রবাদ মাথাচাড়া দেবে এবং বৈশ্বিকভাবে বাংলাদেশ একটা ভাবমূর্তি সংকটে পড়বে।’

প্রতিমন্ত্রী আরও বলেন, ‘আপনারা দেখেছেন কিছু দিন জাতিসংঘ আল-কায়দার তৎপরতার কথা বলেছে। এই জামায়াত শিবিরের মধ্যে সন্ত্রাসী গ্রুপ তৈরি করা হয়। আপনারা শুনেছেন এই জামায়াত শিবিরের বট বাহিনীর কথা। যারা বাংলাদেশের অস্তিত্বে বিশ্বাস করে না, তাদের কোনোভাবেই বাংলাদেশের রাজনীতিতে সুযোগ দেওয়া উচিত না। আমি দেশের তরুণসহ সকল শ্রেণি-পেশার মানুষকে এটাই আহ্বান জানাবো। এখনই সময় জামায়াত শিবিরকে রুখে দেওয়ার।’ 

/এসও/এনআই/এমওএফ/
সম্পর্কিত
শিক্ষক থেকে বঙ্গভবনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর
গুলি করে থামিয়ে স্বেচ্ছাসেবক দলের নেতাকে কুপিয়ে হত্যাচেষ্টা
নাসীরুদ্দীন পাটোয়ারীকে নিজ জেলা চাঁদপুরে অবাঞ্ছিত ঘোষণা
সর্বশেষ খবর
১০ বছরে দ্বিগুণ বেড়ে যুক্তরাষ্ট্রের জাতীয় ঋণ ছাড়ালো ৪০ ট্রিলিয়ন
১০ বছরে দ্বিগুণ বেড়ে যুক্তরাষ্ট্রের জাতীয় ঋণ ছাড়ালো ৪০ ট্রিলিয়ন
শিক্ষক থেকে বঙ্গভবনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর
শিক্ষক থেকে বঙ্গভবনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর
বিশ্বকাপ ফাইনালের এক মাস পর বিস্ফোরক ভিডিও, ষড়যন্ত্রের অভিযোগ আর্জেন্টিনার
বিশ্বকাপ ফাইনালের এক মাস পর বিস্ফোরক ভিডিও, ষড়যন্ত্রের অভিযোগ আর্জেন্টিনার
২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর
২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর
সর্বাধিক পঠিত
মধ্যরাতে মির্জা ফখরুলের আবেগঘন পোস্ট, কমেন্টে যা লিখলেন সারজিস 
মধ্যরাতে মির্জা ফখরুলের আবেগঘন পোস্ট, কমেন্টে যা লিখলেন সারজিস 
এক গ্রাহকের ব্যাংকের ৭ লাখ টাকা ব্যবসায়ীর অ্যাকাউন্টে কীভাবে পাঠালেন চীনা নাগরিক
এক গ্রাহকের ব্যাংকের ৭ লাখ টাকা ব্যবসায়ীর অ্যাকাউন্টে কীভাবে পাঠালেন চীনা নাগরিক
মধ্যরাতে মির্জা ফখরুলের আবেগঘন ফেসবুক পোস্ট
মধ্যরাতে মির্জা ফখরুলের আবেগঘন ফেসবুক পোস্ট
চুল ও শেভের বিল আড়াই হাজার টাকা, সেলুনে অভিযান চালিয়ে জরিমানা
চুল ও শেভের বিল আড়াই হাজার টাকা, সেলুনে অভিযান চালিয়ে জরিমানা
বিএনপি নেতাদের বিরুদ্ধে মামলার এজাহার, পরদিনই ডিসি-ইউএনও বদলি, কী ঘটেছিল সেদিন
বিএনপি নেতাদের বিরুদ্ধে মামলার এজাহার, পরদিনই ডিসি-ইউএনও বদলি, কী ঘটেছিল সেদিন