প্রধানমন্ত্রী কোনও কারাবন্দিকে মুক্তি দেওয়ার এখতিয়ার রাখেন না: তথ্যমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ ফেব্রুয়ারি ২০১৯, ১৪:৫০আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০১৯, ১৫:১৮

হাছান মাহমুদ

শুধু খালেদা জিয়া নয়, প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোনও কারাবন্দিকেই মুক্তি দেওয়ার এখতিয়ার রাখেন না বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। তিনি বলেন, ‘কারাবন্দিদের মুক্তি দেওয়ার বিষয়টি আদালতের। খালেদা জিয়া আদালতের রায়ে সাজা খাটছেন। সেখানে সরকারের কিছু করার নেই।’
মঙ্গলবার (১২ ফেব্রুয়ারি) সচিবালয়ের নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তথ্যমন্ত্রী এসব কথা বলেন।
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভীসহ অন্য নেতাকর্মীরা সরকারপ্রধানের কাছে খালেদা জিয়ার মুক্তির দাবি জানিয়ে আসছেন। এ প্রসঙ্গে তথ্যমন্ত্রী বলেন, ‘আদালতের রায়ে যার (খালেদা জিয়া) সাজা হয়েছে, সেই কারাবন্দির মুক্তির দাবি সরকারপ্রধানের কাছে করা মানে আদালত অবমাননা করা।’
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে হাছান মাহমুদ বলেন, ‘বিএনপি-জামায়াত মূলত একই আদর্শে রাজনীতি করে। আপাতদৃষ্টিতে দুটি দল মনে হলেও আসলে তারা এক দল। এ কারণে তারা কেউ কারও কাছ থেকে আলাদা হবে না।’

/এসআই/এআর/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
পুলিশের নজরবন্দি আইভী
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি