১০ ডিসেম্বরের মধ্যে আ. লীগের মেয়াদোত্তীর্ণ কমিটিগুলোর সম্মেলনের নির্দেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ সেপ্টেম্বর ২০১৯, ২০:৫৬আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০১৯, ২০:৫৭

১০ ডিসেম্বরের মধ্যে আ. লীগের মেয়াদোত্তীর্ণ কমিটিগুলোর সম্মেলনের নির্দেশ আওয়ামী লীগের সাংগঠনিক জেলা, মহানগর, উপজেলা, থানা, পৌর, ইউনিয়ন ও ওয়ার্ডের মেয়াদোত্তীর্ণ সব কমিটির সম্মেলন আগামী ১০ ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করার জন্য নির্দেশ দিয়েছেন দলটির সাধারণ সম্পাদক সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। রবিবার (১৫ সেপ্টেম্বর) দলটির কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের পক্ষে পাঠানো চিঠিতে তিনি এই নির্দেশ দেন। দলের দফতর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

চিঠিতে দেশের সব জেলা ও মহানগর আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদকের কাছে পাঠানো এই নির্দেশনায় বলা হয়, গত ১৪ সেপ্টেম্বর অনুষ্ঠিত  আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভার সিদ্ধান্ত অনুযায়ী আগামী ২০ ও ২১ ডিসেম্বর ২০১৯ বাংলাদেশ আওয়ামী লীগের ২১তম জাতীয় কাউন্সিল অনুষ্ঠিত হবে। আসন্ন জাতীয় কাউন্সিল অধিবেশনের আগেই সংগঠনের যে সব শাখা কমিটির মেয়াদ উত্তীর্ণ হয়েছে, সেসব কমিটির সম্মেলন অনুষ্ঠানের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে ওই সভায়। সভার সিদ্ধান্ত অনুযায়ী মেয়াদোত্তীর্ণ কমিটিগুলোর সম্মেলন আগামী ১০ ডিসেম্বর ২০১৯ তারিখের মধ্যে সম্পন্ন করার জন্য নির্দেশনা হয়েছে বলেও চিঠিতে উল্লেখ করা হয়।

/এমএইচবি/এমএনএইচ/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী