‘ধর্মীয় বক্তা নামধারী কিছু ব্যক্তি করোনা ছড়িয়ে দিতে সহযোগিতা করেছে’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ জুলাই ২০২১, ২২:৩০আপডেট : ১৭ জুলাই ২০২১, ২২:৩০

ধর্মীয় বক্তা নামধারী কিছু ব্যক্তি করোনাভাইরাস ছড়িয়ে দিতে সহযোগিতা করেছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ। 

শনিবার (১৭ জুলাই) রাজধানীর বেরাইদ এ কে এম রহমতউল্লাহ স্টেডিয়ামে, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের উদ্যোগে আলোচনা সভা ও ত্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।  

মাহবুব উল আলম হানিফ বলেন, এক শ্রেণির ধর্ম ব্যবসায়ী মুসলমানদের করোনা হবে না বলে জাতিকে বিভ্রান্ত করে মহামারির দিকে ঠেলে দিয়েছে। সরকার করোনার শুরু থেকেই সবাইকে মাস্ক পরে কঠোর স্বাস্থ্যবিধি মেনে চলতে বলেছে।

তিনি বলেন, সরকার মানুষকে সচেতন করে করোনা নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করেছে। তবে কিছু কথিত ধর্মীয় বক্তা মুসলমানদের করোনা হবে না বলে জাতিকে বিভ্রান্ত করেছে। তারা এও বলেছে, মুসলমানদের করোনা হলে কোরআন মিথ্যা হবে। 

আওয়ামী লীগের এই যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, এই ধর্মীয় বক্তা নামধারী ব্যক্তিদের বিচারের আওতায় আনতে হবে।

ত্রাণ বিতরণ অনুষ্ঠানে ১০০০ অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে ৫ কেজি চাল, ১কেজি ডাল, ১ কেজি আলু, ১ কেজি তেল, ১ কেজি লবণ, প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রদত্ত খাবার ও ঈদ সামগ্রী তুলে দেওয়া হয়। 

এ সময় আরও উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য এ কে এম রহমতউল্লাহ, ঢাকা মহানগর উত্তর আওয়ামীলীগের সভাপতি শেখ বজলুর রহমান, সাধারণ সম্পাদক এস এম মান্নান কচি, ঢাকা মহানগর উত্তর আওয়ামীলীগের সহ-সভাপতি বশির উদ্দিন, সাংগঠনিক সম্পাদক আজিজুল হক রানা, প্রচার ও প্রকাশনা সম্পাদক আমিনুল ইসলাম আমিন, দফতর সম্পাদক উইলিয়াম প্রলয় সমদ্দার বাপ্পি, সহ-দফতর সম্পাদক আওয়াল শেখ, নির্বাহী সদস্য হিমাংশ কিশোর দত্ত প্রমুখ। 

/পিএইচসি/এমআর/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী