ইউপি নির্বাচন: অভিযোগ প্রমাণ হলে প্রার্থী বদলাবে আ.লীগ

পাভেল হায়দার চৌধুরী
১০ অক্টোবর ২০২১, ০৪:২৫আপডেট : ১০ অক্টোবর ২০২১, ১৪:৩৯

নৌকা প্রতীক পাওয়া কোনও প্রার্থীর বিরুদ্ধে অভিযোগের সত্যতা পেলে মনোনয়ন পুনর্বিবেচনা করবে আওয়ামী লীগ। আওয়ামী লীগ সভাপতিমণ্ডলী ও মনোনয়ন বোর্ডের দুই সদস্য এ তথ্য জানিয়েছেন। বাংলা ট্রিবিউনকে ওই দুই নেতা আরও বলেন, এজন্য ধানমন্ডির কার্যালয়ে অভিযোগ জমা দেওয়ার ব্যবস্থাও আছে।

বিকালে শুরু হওয়া সভা চলে রাত সাড়ে ৯টা পর্যন্ত। সভার মেয়াদ শনিবার (৯ অক্টোবর) শেষ হওয়ার কথা থাকলেও তৃণমূল পর্যায় থেকে আসা নানা আপত্তির কারণে মঙ্গলবার পর্যন্ত বাড়ানো হয়।

এ প্রসঙ্গে জানতে চাইলে বোর্ড সদস্য ও দলের সভাপতিমণ্ডলীর সদস্য কাজী জাফরউল্যাহ বাংলা ট্রিবিউনকে বলেন, চাল-গম চুরি ও অনিয়মে জড়িত ইউনিয়ন পরিষদের বর্তমান কোনও চেয়ারম্যানকেই মনোনয়ন দেওয়া হচ্ছে না। এ ছাড়া একাধিকবার নির্বাচিত চেয়ারম্যানদেরও মনোনয়ন দিতে চান না দলীয় সভাপতি শেখ হাসিনা।

তিনি বলেন, প্রধানমন্ত্রী মনে করেন, বর্তমান চেয়ারম্যানরা অজনপ্রিয় হয়ে পড়েন। ফলে তাদের মনোনয়ন দেওয়া হলে হেরে যাওয়ার আশঙ্কা থাকে।

তিনি আরও বলেন, চূড়ান্ত মনোনয়ন দেওয়া কোনও কোনও প্রার্থীর বিরুদ্ধে জমা পড়া অভিযোগ মনোনয়ন বোর্ডে আসছে। সেগুলো যাচাই করা হচ্ছে। সত্যতা পেলেই প্রার্থী বদলে যাবে। এজন্যই মনোনয়ন বোর্ডের সভা আরও তিন দিন বাড়ানো হয়েছে।

দলের অপর বোর্ড সদস্য ফারুক খান বলেন, কোনও জনপ্রতিনিধির নামে মাদক ব্যবসা বা কেউ মাদক গ্রহণ করছেন— এমন অভিযোগকেও আমরা গুরুত্ব দিচ্ছি।

/এফএ/এমএস/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী