স্বাধীনতাবিরোধীদের নিয়েই বিএনপির রাজনীতি: ওবায়দুল কাদের

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
০৩ জানুয়ারি ২০২২, ১৪:২৪আপডেট : ০৩ জানুয়ারি ২০২২, ১৬:০৯

মুখে মুক্তিযুদ্ধের কথা বললেও বিএনপির রাজনীতি স্বাধীনতাবিরোধী অপশক্তিদের নিয়েই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি অভিযোগ করেন, ‘সাম্প্রদায়িক উগ্রবাদকে সঙ্গে নিয়ে বিএনপি অসাম্প্রদায়িকতার কথা বলে।’

সোমবার (৩ জানুয়ারি) ওবায়দুল কাদের তার বাসভবনে ব্রিফিংকালে এ কথা বলেন। 

‘সরকারের পতনঘণ্টা বেজে গেছে’, বিএনপি নেতাদের এমন বক্তব্যের জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘আসলে বিএনপি নেতারা এতটাই অন্ধ ও বধির, বহু আগেই যে জনগণ তাদের পতনঘণ্টা বাজিয়ে দিয়েছে; তা তারা শুনতে পায় না।’

বিএনপি নেতাদের প্রশ্ন রেখে কাদের বলেন, ‘আন্দোলন আর নির্বাচনে চরম ব্যর্থতায় কি তাদের শেষ ঘণ্টা বাজেনি? বিএনপির কথা ও কাজে মিল নেই। ডাবল স্ট্যান্ডার্ড নীতি তাদেরই রাজনীতির অন্যতম প্রধান বাধা।’

নির্বাচনের বাইরে গিয়ে অন্য কোনও চোরাগলি খোঁজা গণতন্ত্রে সংবিধানসম্মত নয় উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, ‘জনগণ কী চায়, কী চায় না- তার মানদণ্ড বা পরিমাপক হচ্ছে নির্বাচন। আর একটি সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠানে শেখ হাসিনার সরকার অত্যন্ত আন্তরিক।’

বিএনপি নেতাদের কথামালার ‘ফেনায়িত তরঙ্গ’ না তুলে নির্বাচনমুখী হওয়ার আহ্বান জানান ওবায়দুল কাদের। বলেন, ‘জনগণ চাইলে বিএনপিই ক্ষমতায় আসবে।’

বিএনপির বিভিন্ন জেলার কর্মসূচিতে সরকার বাধা দিচ্ছে, দলটির নেতাদের এমন অভিযোগকে ‘অপপ্রচার’ উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘তাদের মিথ্যাচার সর্বজনবিদিত। বাধা তো নয়ই বরং সরকার সহযোগিতা করেছে। সরকার সহযোগিতা না করলে এ পর্যন্ত ৩২ জেলায় সমাবেশ করতে পারতো কি? বিএনপির অভ্যন্তরীণ কোন্দলের দায় সরকারের ওপর চাপানো তাদের স্বভাব।’

/ইএইচএস/ইউএস/এমওএফ/
সম্পর্কিত
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বশেষ খবর
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি