অর্থনীতি নিয়ে দুশ্চিন্তার কিছু নেই: হানিফ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ মে ২০২২, ১৫:৫৮আপডেট : ১৮ মে ২০২২, ১৬:১২

বৈদেশিক মুদ্রার সংকট ইস্যুতে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ বলেছেন, আমরা করোনা সংকট মোকাবিলা করতে সক্ষম হয়েছি। তাই আমাদের অর্থনীতি নিয়ে দুশ্চিন্তা করার কিছু নেই। আন্তর্জাতিক বাজারে অস্থিতিশীলতার কারণে দেশে বৈদেশিক মুদ্রার একটু অস্থিতিশীলতা তৈরি হয়েছে। যা দ্রুত সমাধান করার চেষ্টা করছি আমরা। এ ব্যাপারে বাংলাদেশ সরকার অনেক পদক্ষেপ নিচ্ছে। আশা করি আমরা দেশের বাজারে বৈদেশিক মুদ্রার স্থিতিশীলতা ফিরিয়ে নিয়ে আসতে পারব।'

বুধবার (১৮ মে) ঢাকা রিপোর্টার্স ইউনিটির নসরুল হামিদ মিলনায়তনে আয়োজিত 'আগামী নির্বাচন: রাজনৈতিক সংকট ও উত্তরণের উপায়’ শীর্ষক এক মুক্ত আলোচনায় তিনি এ কথা বলেন।

মাহবুবউল আলম হানিফ বলেন, নির্বাচনে কে অংশ নেবে কে নেবে না এটা নিয়ে আলোচনার সময় এখন নয়। এ আলোচনা নির্বাচনের তিন থেকে চার মাস আগে হওয়ার কথা। আমরা এ বিষয় নিয়ে কেন আলোচনা করছি। কারণ এখন থেকেই বিএনপি বলছে তারা নির্বাচনে অংশ নেবে না এবং একটা ইস্যু তৈরি করতে চাচ্ছে। কারণ বিএনপি'র সরকারের উন্নয়ন মোকাবিলা করার মতো রাজনৈতিক সক্ষমতা নেই।'

তিনি বলেন, '২০১৪ সালে বিএনপি নির্বাচনে অংশ নেয়নি তার একটি কারণ হচ্ছে সে সময় বিএনপির প্রধান দুই নেতা আদালতে দণ্ডপ্রাপ্ত ছিল। তখন স্বাভাবিকভাবেই তারা নির্বাচনে অংশ নেয়নি। আর ২০১৮ সালের নির্বাচন সুষ্ঠু হয়েছে কিনা সেটা নির্বাচন কমিশন বলবে। ১৮'র নির্বাচনে বিএনপি সারাদিন বিভিন্ন সংবাদ সম্মেলনে বলেছিল যে নির্বাচন সুষ্ঠু হচ্ছে। যখন তারা দেখল তারা শোচনীয়ভাবে পরাজয় বরণ করেছে তখন তাদের সুর পাল্টে গেছে। তখন তারা বলা শুরু করলো ভোট সুষ্ঠু হয়নি। আমরা কোনটা বিশ্বাস করব?

আগামীর নির্বাচন নিয়ে মাহবুবুল আলম হানিফ বলেন, আগামী নির্বাচন সুষ্ঠু হবে ও সংবিধান অনুযায়ী হবে এবং সকল দলকে নিয়েই হবে। আর সেই নির্বাচন যদি সুষ্ঠুও হয়, তাও অন্য সকল দলের কিছু অভিযোগ থাকবে। আর এটাই হচ্ছে আমাদের আচরণগত স্বভাব। আমরা সর্বোচ্চ চেষ্টা করব সকল দলের অংশগ্রহণমূলক নির্বাচন করতে।'

অনুষ্ঠানে অতিথি আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারক এএইচএম শামসুদ্দিন চৌধুরী মানিক, গ্লোবাল টেলিভিশনের প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ ইশতিয়াক রেজা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের অধ্যাপক সাদেকা হালিম, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি রানা দাশ গুপ্ত, বাংলাদেশ পূজা উদযাপন কমিটির সভাপতি কাজল দেবনাথ প্রমুখ।

/জেডএ/এমএস/
সম্পর্কিত
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বশেষ খবর
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী