পদ্মা সেতুকে জাতীয় গর্বের প্রতীক হিসেবে স্বীকৃতির দাবি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ জুন ২০২২, ২২:৩৩আপডেট : ২৩ জুন ২০২২, ২২:৩৭

পদ্মা সেতুকে জাতীয় গর্বের প্রতীক হিসেবে স্বীকৃতি দেওয়ার দাবি করেছেন সিরাজগঞ্জ-৪ আসনের সরকার দলীয় সংসদ সদস্য তানভীর ইমাম। তিনি বলেন, ‘জাতীয় গর্বের জায়গা হচ্ছে পদ্মা সেতু। জাতি আজকে গর্ব করছে, মাথা উঁচু করে দাঁড়ায় এই সেতুর কারণে।’

বৃহস্পতিবার (২৩ জুন) জাতীয় সংসদে ২০২২-২৩ অর্থবছরের প্রস্তাবিত বাজেট সম্পর্কে সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি কথা বলেন।

পদ্মা সেতু নিয়ে প্রধানমন্ত্রীর কাছে দাবি জানিয়ে তানভীর ইমাম বলেন, ‘আমাদের দেশে সব প্রতীকেরই জাতীয় পরিচয় আছে। যেমন- জাতীয় পাখি দোয়েল, জাতীয় ফুল শাপলা, জাতীয় পতাকা আছে, জাতীয় কবি আছেন। সেই সঙ্গে আমার দাবিটি হচ্ছে— পদ্মা সেতুকে জাতীয় গর্বের প্রতীক হিসেবে স্বীকৃতি দেওয়া হোক।’

তিনি বলেন, ‘নিজ অর্থয়ানে শত বাধা-বিপত্তি ও প্রতিবদ্ধকতা পার করে আমরা যে জায়গায় দাঁড়িয়েছি, প্রধানমন্ত্রী আমাদের যে জায়গায় নিয়ে যেতে সক্ষম হয়েছেন, সেটি হচ্ছে আমাদের গর্বের জায়গা।’

তানভীর ইমাম বলেন, ‘একইসঙ্গে আমাদের স্লোগান হওয়া উচিত— জাতীয় গর্ব পদ্মা সেতু। আর জাতির গর্ব হিসেবে শেখ হাসিনাকে দেখতে চায়, তিনিই আমাদের জাতির গর্ব।’ 

পদ্মা সেতু নিয়ে অনেক বাকবিতাণ্ডা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘অনেক প্রতিবদ্ধকতা ও বিতর্ক পেরিয়ে প্রাণের পদ্মা সেতু আগামী ২৫ জুন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।’

 

 

 

 

/ইএইচএস/এপিএইচ/
সম্পর্কিত
পুলিশের নজরবন্দি আইভী
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
সর্বশেষ খবর
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি