বিএনপির মন থেকে শ্রীলঙ্কার স্বপ্ন মুছে যেতে সময় লাগবে না: হানিফ

কুষ্টিয়া প্রতিনিধি
১৩ জুলাই ২০২২, ১৭:৫৮আপডেট : ১৩ জুলাই ২০২২, ১৮:০৩

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, বাংলাদেশের অবকাঠামো ও অর্থনীতি শ্রীলঙ্কার মতো নয়। তাই, বাংলাদেশ কখনও শ্রীলঙ্কা হবে না। আর, বিএনপির মন থেকে শ্রীলঙ্কার স্বপ্ন মুছে যেতেও বেশি সময় লাগবে না।

বুধবার (১৩ জুলাই) সকালে কুষ্টিয়া শহরের পিটিআই রোডে নিজ বাসভবনে সাংবাদিক রুবেল হত্যার বিষয়ে জেলার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

মাহবুব উল আলম হানিফ বলেন, দেশের উন্নয়ন যাদের অপছন্দ, উন্নয়ন দেখলে যাদের গাত্রদাহ হয়, তারা বাংলাদেশের অবস্থা শ্রীলঙ্কার মতো হবে বলে বেড়াচ্ছেন।

সাংবাদিক রুবেল হত্যা প্রসঙ্গে আওয়ামী লীগের এই নেতা বলেন, সাংবাদিক রুবেল হত্যার মামলা পিবিআইতে দেওয়ার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বলা হয়েছে। দ্রুত তদন্ত শেষে এ মামলার রহস্য উদ্ঘাটন ও দোষীদের আইনের আওতায় আনা হবে।

যশোরে যুবদল নেতা হত্যায় ক্ষমতাসীনদের দায়ী করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, এ বিষয়ে হানিফ বলেন, এ ধরনের অভিযোগের আগে বিএনপির সময়ে আওয়ামী লীগের ২৬ হাজার নেতাকর্মীকে হত্যার দায় কি মির্জা ফখরুল সাহেবরা স্বীকার করেছেন?

এ সময় উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক প্রকৌশলী ফারুকুজ্জামান, শেখ হাসান মেহেদী, তথ্য ও গবেষণা সম্পাদক রাশেদুল ইসলাম বিপ্লব প্রমুখ।

 

/টিটি/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী