কারও আস্ফালন, ঘোষণা বা স্বপ্নে দেশ চলবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ ডিসেম্বর ২০২২, ২০:৫৬আপডেট : ০৫ ডিসেম্বর ২০২২, ২০:৫৯

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, কারও আস্ফালন, কারও ঘোষণা বা কারও স্বপ্নে দেশ চলবে না। বাংলাদেশ চলবে এদেশের জনগণের ম্যান্ডেটে। বাংলাদেশ চলবে এদেশের জনগণের ইচ্ছায়। সেজন্যই কারও আস্ফালন কিংবা কারও ঘোষণায় বাংলাদেশের মানুষ কাউকে ভয় পায় না। এসব নিয়ে দেশের মানুষ আতঙ্কিত নয়।

সোমবার (৫ ডিসেম্বর) রাজধানীর শেরেবাংলা নগর এলাকার পুরনো বাণিজ্য মেলা মাঠে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের প্রতিনিধি সভায় স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।

নেতাকর্মীদের প্রতি তিনি এসময় আহ্বান জানান কোনও ধরনের গুজবে কান না দেওয়ার জন্য। মন্ত্রী বলেন, দেশের অগ্রযাত্রা কেউ রুখতে পারবে না। আমরা সামনের দিকে এগিয়ে যাবোই। বাংলাদেশ এগিয়ে যাবে। শেখ হাসিনা যতদিন আছেন ততদিন বাংলাদেশের এই গতি কেউ রুখতে পারবে না।

বিএনপিকে উদ্দেশ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তারা বলছেন লাখ লাখ মানুষ তারা আগামী ১০ ডিসেম্বর রাজধানীতে নিয়ে আসবেন। নিয়ে এসে বসে পড়বেন। আর সেখান থেকে তারা এক দফা দাবি করে দেবেন। আর বাংলাদেশ তাদের নেতৃত্বেই চলবে। যেমন বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পরে এমনভাবে ইতিহাস সৃষ্টি করার প্রচেষ্টা নিয়েছিলেন যে একজন বেতারের মাধ্যমে ঘোষণা দিয়েছিলেন, আর বাংলাদেশ স্বাধীন হয়ে গেছে। এখানে ’৫৪ এর আন্দোলন নেই, ‘৬২ আন্দোলন-‘৬৯ এর আন্দোলন নেই, একাত্তরের মুক্তিযুদ্ধ নেই। ঘোষণা দিলো আর স্বাধীন হয়ে গেলো। এরকমই চিন্তা-ভাবনা আবারও করছে।

তিনি বলেন, মনে রাখবেন, আওয়ামী লীগ কখনও ষড়যন্ত্রের রাজনীতি করে না। আওয়ামী লীগ বিশ্বাস করে জনগণকে, জনগণের ভোটকে। এদেশের মানুষ আর কখনও ভুল করবে না। তারা আবারও নৌকা মার্কায় ভোট দেবেন। আবারও আলোকিত হবে বাংলাদেশ। আবারও এগিয়ে যাবে বাংলাদেশ।

 

/আরটি/এফএস/
সম্পর্কিত
পুলিশের নজরবন্দি আইভী
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কেন্দ্র ও তৃণমূলের মাঝে দূরত্ব বাড়ছে বিএনপিতে?
সর্বশেষ খবর
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি