রাষ্ট্রপতি হতে কেউ প্রস্তাব দেননি: ওবায়দুল কাদের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ ফেব্রুয়ারি ২০২৩, ১৬:৫৫আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০২৩, ১৭:২৯

রাষ্ট্রপতি পদে যেতে ব্যক্তিগতভাবে আমার কোনও আগ্রহ নেই বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘এখন পর্যন্ত কেউ আমাকে প্রস্তাবও দেননি।’

রবিবার (৫ ফেব্রুয়ারি) সচিবালয়ে সমসাময়িক ইস্যুতে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ‘মন্ত্রী হিসেবে এখনও অনেক কাজ বাকি আছে। দায়িত্ব অসম্পূর্ণ রেখে এত বড় পদে যাওয়ার কোনও আগ্রহ আমার নাই।’

তিনি বলেন, ‘রাষ্ট্রপতি নির্বাচন তোড়জোড়ের ব্যাপার নয়, সময় মতো আমরা আমাদের প্রার্থিতা ঘোষণা করবো। এটা নিয়ম অনুযায়ী হবে। সংসদীয় দলের প্রধান প্রধানমন্ত্রী শেখ হাসিনা আছেন। তিনিই এ বিষয়ে চিন্তাভাবনা করছেন। সময় মতো জানতে পারবেন।’

রাষ্ট্রপতি পদের জন্য যে যোগ্যতা প্রয়োজন, এ যোগ্যতা আমার আছে বলে মনে হয় না। এ পদে বসার যোগ্যতা আমার নেই, এ কথা আমি বলেছি। আমি নিজে কাজের মানুষ। দৌড়াদৌড়ি, ছোটাছুটি করি। তৃতীয়বার সাধারণ সম্পাদক হয়েছি, দলের অনেক কাজ আমার বাকি। সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়েও অনেক কাজ বাকি।’

ওবায়দুল কাদের বলেন, ‘প্রধানমন্ত্রী যে দায়িত্ব দিয়েছেন, সেগুলো পালন করাই আমার কর্তব্য। এটাই আমার কমিটমেন্ট। নতুন করে কোনও কমিটমেন্ট দিতে চাই না।’

সেতুমন্ত্রী বলেন, ‘রাজনীতিবিদ, নাকি বাইরে থেকে রাষ্ট্রপতি করা হবে—সেটা তো আমি এ মুহূর্তে বলতে পারছি না। এটা কয়েক দিনের মধ্যেই পরিষ্কার হয়ে যাবে।’

 

/এসআই/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
মানবতাবিরোধী অপরাধওবায়দুল কাদেরসহ সাত আসামির বিরুদ্ধে যুক্তিতর্ক পেছালো
শেখ হাসিনাসহ আ.লীগের ২৬২ নেতাকর্মীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
ছেলেকে মৃত দেখিয়ে মামলাশেখ হাসিনা-ওবায়দুল কাদেরসহ ১২৪ জনের দোষ পায়নি পুলিশ
সর্বশেষ খবর
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি