১/১১ সরকার দেশে কায়েম হতে দেওয়া হবে না: নানক

বাংলা ট্রিবিউন  রিপোর্ট
২০ মার্চ ২০২৩, ২১:২১আপডেট : ২০ মার্চ ২০২৩, ২১:৩৪

মিথ্যার বেসাতি ছাড়া বিএনপির কাছে আর কোনও কিছু নেই মন্তব্য করে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক বলেছেন, ওরা স্বপ্ন দেখে আবার ১/১১-এর সরকার কায়েম করবে। বাংলার একটি মানুষ জীবিত থাকতে আর ১/১১-এর সরকার কায়েম হতে দেওয়া হবে না।

সোমবার (২০ মার্চ) রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে যুব মহিলা লীগের আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

জাহাঙ্গীর কবির নানক বলেন, ‘আসলে ওরা (বিএনপি) দেশে অরাজক পরিস্থিতি সৃষ্টি করতে চায়। অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে চায়। ওরা বাংলাদেশের অকল্পনীয় উন্নয়নকে মেনে নিতে পারছে না।’

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেন, ‘জাতির পিতা বারবার দুর্নীতিবাজদের বিরুদ্ধে কথা বলেছেন। দুর্নীতিবাজদের বিরুদ্ধে রুখে দাঁড়াবার জন্য বাঙালি জাতিকে আহ্বান জানিয়েছিলেন। জাতির পিতার সেই প্রদর্শিত পথেই বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা দুর্নীতিবাজদের বিরুদ্ধে কথা বলেন। দুর্নীতির বিরুদ্ধে সংগ্রামের কথা বঙ্গবন্ধুকন্যাও বারবার বলেন। আমাদেরও যেকোনও দুর্নীতিবাজ হোক—সেটা বিএনপি-জামায়াতের দুর্নীতিবাজ হোক, যে পর্যায়ের দুর্নীতিবাজই হোক, তাদের বিরুদ্ধে আমাদের সোচ্চার হতে হবে। একটি স্মার্ট বাংলাদেশ পেতে হলে, জাতির পিতার স্বপ্নের সোনার বাংলাদেশ পেতে হলে, সব দুর্নীতিবাজদের বিরুদ্ধেই আমাদের লড়াই করতে হবে।’

তিনি বলেন, ‘দুর্নীতিবাজদের কোনও রাজনীতি নেই। দুর্নীতিবাজদের কোনও আদর্শ নেই। তাদের কোনও পরিচয় নেই। দুর্নীতিবাজদের কোনও রূপ নেই। দুর্নীতিবাজদের হাত থেকে বাংলাদেশকে বাঁচাতে হবে, মুক্তিযুদ্ধের চেতনাকে রক্ষা করতে হবে।’

যুব মহিলা লীগের সভাপতি আলেয়া সারোয়ার ডেইজির সভাপতিত্বে সাধারণ সম্পাদক শারমিন সুলতানা লিলির পরিচালনায় আলোচনা সভায় সংগঠনের নেতারা বক্তব্য রাখেন।

/ইএইচএস/এপিএইচ/
সম্পর্কিত
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বশেষ খবর
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি