বাংলাদেশ-ভারত সম্পর্ক চিরকাল অটুট থাকবে: আমির হোসেন আমু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ মার্চ ২০২৩, ১৭:৫২আপডেট : ২৯ মার্চ ২০২৩, ১৭:৫২

বাংলাদেশ-ভারতের বন্ধুত্বের সম্পর্ক দীর্ঘদিনের উল্লেখ করে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য, ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র আমির হোসেন আমু বলেছেন, বাংলাদেশ-ভারত সম্পর্ক চিরকাল অটুট থাকবে।

বুধবার (২৯ মার্চ) রাজধানীর শাহবাগের জাতীয় যাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মবার্ষিকী এবং মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বাংলাদেশ-ভারত মৈত্রী সমিতির এক আলোচনা সভায় তিনি একথা বলেন।

আমির হোসেন আমু বলেন, ‘মহান মুক্তিযুদ্ধে ভারত সরকার, তাদের জনগণ এবং সেনাবাহিনীর ভূমিকা কোনোদিন ভোলার নয়। ভারত-বাংলাদেশ মৈত্রীর এই বন্ধনে অনেকে ফাটল ধরাতে চায়। সে বিষয়ে সবাইকে সর্তক থাকতে হবে।’

মুক্তিযুদ্ধকে বিতর্কিত করতে স্বাধীনতার ঘোষকের তালিকায় অনেকের নাম বলা হচ্ছে মন্তব্য করে তিনি বলেন, ‘কেবল বঙ্গবন্ধু নয়, স্বাধীনতা বিরোধীদের মূল লক্ষ্য স্বাধীনতা, সার্বভৌমত্বকে বিতর্কিত করা। এরমধ্য দিয়ে তারা স্বাধীন বাংলাদেশকে পাকিস্তানের ভাবধারায় ফিরিয়ে নিতে চায়।’

আমির হোসেন আমু বলেন, ‘বঙ্গবন্ধু স্বাধীন বাংলাদেশ উপহার দিয়েছেন। তার কন্যা শেখ হাসিনা দেশের মানুষের অর্থনৈতিক মুক্তির জন্য কাজ করে যাচ্ছেন। দেশের উন্নয়নের জন্য কাজ করছেন তিনি।’

অনুষ্ঠানে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা বলেন, ‘দুই দেশের বন্ধন বহুকালের। ১৯৭১ সালে দুই দেশের বন্ধুত্ব আরও দৃঢ়তা ও অটুট হয়েছে। সবসময় বাংলাদেশের পাশে থাকবে ভারত।’

বাংলাদেশ ভারত মৈত্রী সমিতির সভাপতি রশিদুল আলমের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন– আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য মোজাফফর হোসেন পল্টু, ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি বেনজির আহমেদ, বাসন্তী চাকমা, বিএফউজের সাবেক সভাপতি মনজুরুল আহসান বুলবুল, মৈত্রী সমিতির সাধারণ সম্পাদক নারায়ণ সাহা মনি প্রমুখ।

/এমআরএস/আরকে/
সম্পর্কিত
পুলিশের নজরবন্দি আইভী
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
সর্বশেষ খবর
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি