ওলি-আউলিয়াদের যারা সম্মান করে না, তারা বিএনপির দোসর: তথ্যমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ মার্চ ২০২৩, ২২:০৭আপডেট : ২৯ মার্চ ২০২৩, ২২:০৭

তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, আমাদের দেশে ইসলাম এসেছে শান্তির পথে, ওলি-আউলিয়াদের হাত ধরে। কোনও যুদ্ধ-বিগ্রহের মাধ্যমে নয়। আমাদের দেশ সব ধর্মের শান্তির দেশ।

তিনি বলেন, ‘ওলি-আউলিয়ারা সে কারণে সম্মানের পাত্র। তাদের যারা সম্মান করে না, তারা বিএনপির দোসর। এরা গোলযোগ তৈরি করে, যা কখনও সমীচীন নয়।’

বুধবার (২৯ মার্চ) সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে ‘ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ’ আয়োজিত আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ- এর  চেয়ারম্যান আল্লামা সৈয়দ বাহাদুর শাহ মোজাদ্দেদীর সভাপতিত্বে সভায় ওয়ার্কার্স পাটির সভাপতি রাশেদ খান মেনন, ইসলামি ঐক্যজোটের চেয়ারম্যান মিছবাহুর রহমান চৌধুরীসহ প্রমুখ বক্তব্য রাখেন।

হাছান মাহমুদ বলেন, ‘ইসলামের জন্য  শেখ হাসিনা যা করেছেন, বঙ্গবন্ধুর পরে আর কোনও সরকার বা কেউ সেটি করেননি।’ তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুকন্যার নির্দেশে সারা দেশে এক লাখ মসজিদভিত্তিক মক্তব প্রতিষ্ঠা হয়েছে, যেখানে শিক্ষকরা মাসিক ৫ হাজার ২০০ টাকা করে ভাতা পান। শেখ হাসিনার নির্দেশে সারা দেশে জেলা-উপজেলায়  যে মসজিদ নির্মিত হয়েছে ও হচ্ছে, সেগুলোর দিকে তাকালে চোখ জুড়িয়ে যায়।’

তথ্যমন্ত্রী বলেন, ‘এরশাদ এবং খালেদা জিয়া কওমি মাদ্রাসার স্বীকৃতির মূলা ঝুলিয়ে রেখে ভোট টানলেও স্বীকৃতি দেননি। যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা করেছেন।  এবং এ স্বীকৃতির পর তাদের অনেকের সরকারি চাকরিও হয়েছে।’

ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন তার বক্তৃতায় সততা ও দেশপ্রেমের মাধ্যমে দেশ গড়ায় সবার প্রতি আহ্বান জানান। 

ইফতারের আগে সভায় দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

/এমআরএস/এপিএইচ/
সম্পর্কিত
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
সর্বশেষ খবর
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
বিশ্ব পরিবেশ দিবস আজ
বিশ্ব পরিবেশ দিবস আজ
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি