আ.লীগ নেতাদের সঙ্গে বৈঠকে মার্কিন রাষ্ট্রদূত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ আগস্ট ২০২৩, ১১:৫৮আপডেট : ০৩ আগস্ট ২০২৩, ১১:৫৮

ক্ষমতাসীন দল আওয়ামী লীগের শীর্ষস্থানীয় নেতাদের সঙ্গে বৈঠক করছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস। বৃহস্পতিবার (৩ আগস্ট) সকাল সোয়া ১১টার দিকে এ বৈঠক শুরু হয়। রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ে তারা আলোচনায় বসেছেন। 

মার্কিন রাষ্ট্রদূতকে ফুল দিয়ে স্বাগত জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের

আওয়ামী লীগের প্রতিনিধি দলে নেতৃত্ব দিচ্ছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সেখানে আরও উপস্থিত আছেন দলের সভাপতিমণ্ডলীর সদস্য মুহাম্মদ ফারুক খান, আন্তর্জাতিক সম্পাদক শাম্মী আহমেদ, তথ্য ও গবেষণা সম্পাদক সেলিম মাহমুদ, দফতর সম্পাদক বিপ্লব বড়ুয়া ও কার্যনির্বাহী সদস্য মোহাম্মদ আলী আরাফাত।

অপরদিকে মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে দূতাবাসের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা উপস্থিত রয়েছেন।

মার্কিন রাষ্ট্রদূতকে স্বাগত জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ প্রতিনিধি দলের নেতারা সাড়ে ১০টার দিকে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আসেন। মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস ও অপর কূটনীতিক আসেন ১১টা ১০ মিনিটের দিকে।

মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকে আওয়ামী লীগ নেতারা

আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ করার আহ্বান জানিয়ে আসছে মার্কিন প্রশাসন। সেই লক্ষ্যে বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে ধারাবাহিকভাবে সৌজন্য সাক্ষাৎ করছেন দেশটির রাষ্ট্রদূত পিটার হাস।

 

/এমআরএস/এফএস/
সম্পর্কিত
পুলিশের নজরবন্দি আইভী
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
সর্বশেষ খবর
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি