মুজিব: একটি জাতির রূপকার

নেতাকর্মীদের নিয়ে হলে গিয়ে সিনেমা দেখবেন আ.লীগ নেতা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ অক্টোবর ২০২৩, ১৯:২৯আপডেট : ১৩ অক্টোবর ২০২৩, ১৯:৩৯

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনীনির্ভর ‘মুজিব: একটি জাতির রূপকার’ সিনেমাটি সারাদেশে ১৫৩ প্রেক্ষাগৃহে একযোগে মুক্তি পেয়েছে শুক্রবার (১৩ অক্টোবর)।

এ উপলক্ষে এদিন রাত ৯টায় মতিঝিলের মধুমিতা সিনেমা হলে নেতাকর্মীদের নিয়ে সিনেমাটি দেখবেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফী।

শুক্রবার ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের দফতর সম্পাদক রিয়াজ উদ্দিন রিয়াজের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আজ সন্ধ্যা ৬টায় পুরান ঢাকার ইংলিশ রোডের চিত্রামহল সিনেমা হলে নেতাকর্মীদের নিয়ে সিনেমাটি দেখেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির।

এর আগে বৃহস্পতিবার (১২ অক্টোবর) সকালে বাংলাদেশ ফিল্ম আর্কাইভে ছবিটির বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হয়। যেখানে হাজির হয়ে ‘মুজিব: একটি জাতির রূপকার’ উপভোগ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে সিনেমাটি দেশবাসীকেও দেখার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী।

বাংলাদেশ ও ভারত সরকারের যৌথ প্রযোজনায় শ্যাম বেনেগাল পরিচালিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনীনির্ভর চলচ্চিত্র ‘মুজিব: একটি জাতির রূপকার’। চলচ্চিত্রটিতে বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানের চরিত্রে অভিনয় করেছেন আরিফিন শুভ।

/এমআরএস/এনএআর/
সম্পর্কিত
আ.লীগ থেকে ৪ নেতার পদত্যাগ, বললেন ‘বিপদে পড়লে দেখার কেউ নেই’
আ.লীগের হোয়াটসঅ্যাপ-মেসেঞ্জার-টেলিগ্রাম গ্রুপের সক্রিয় সদস্য গ্রেফতার
কারাগারে বন্দি আওয়ামী লীগ নেতার মৃত্যু
সর্বশেষ খবর
দেশের যেকোনও সংকটে জনগণ বিএনপির ওপর আস্থা রেখেছে: তারেক রহমান
দেশের যেকোনও সংকটে জনগণ বিএনপির ওপর আস্থা রেখেছে: তারেক রহমান
বিড়াল আসলে কী চায়—একা থাকা, নাকি মানুষের সঙ্গ?
বিড়াল আসলে কী চায়—একা থাকা, নাকি মানুষের সঙ্গ?
মন্টেনেগ্রোর অচেনা সৌন্দর্য দেখবেন যেভাবে
মন্টেনেগ্রোর অচেনা সৌন্দর্য দেখবেন যেভাবে
লন্ডনে ‘ক্যাপ্টেন ইন্ডিয়া’র শুটিং, ঝলক দেখালেন কার্তিক
লন্ডনে ‘ক্যাপ্টেন ইন্ডিয়া’র শুটিং, ঝলক দেখালেন কার্তিক
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বিশ্বের নতুন মানচিত্র অনুমোদন দিলো জাতিসংঘ
বিশ্বের নতুন মানচিত্র অনুমোদন দিলো জাতিসংঘ